NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব মধ্যপ্রাচ্যে হামলা-সংঘাত তীব্র, বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ঝুঁকি ৯/১১ হামলার আরও নথি প্রকাশের বিষয়টি বিবেচনা করবেন  ট্রাম্প সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের, ইয়েমেনে সংঘাত তীব্র গাজা থেকে ইউক্রেন-সুদান: শান্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
Logo
logo

আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প


খবর   প্রকাশিত:  ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ এএম

আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প

আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে থাকলে প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকদের প্রত্যেককে ৫ হাজার ডলার করে ‘ডিভিডেন্ড’ দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সহজ হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এ প্রতিশ্রুতি বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে কি না, তা জানি না।

তবে রিপাবলিকানরা জয়ী হলে ৫ হাজার ডলার করে দেওয়ার অর্থ জোগাড় করা যুক্তরাষ্ট্রের জন্য সহজ হবে।

 

ট্রাম্পের ভাষায়, ‘আমি জানি না। তবে রিপাবলিকানরা জয়ী হলে এটা সহজ। দেশের সব প্রাপ্তবয়স্ককে ৫ হাজার ডলার দেওয়া হবে।

আমরা সহজেই তা সামলাতে পারব, কারণ আমরা বেশি অর্থ আয় করছি।’

 

ডেমোক্র্যাটরা এমন প্রতিশ্রুতি দিতে পারবে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে ‘সবকিছু ভেঙে পড়বে’ এবং দেশ অর্থনৈতিক মন্দায় চলে যাবে।

ট্রাম্প আরো বলেন, ‘আমি এই প্রতিশ্রুতি দিয়েছি, আর আমি সব সময় আমার প্রতিশ্রুতি রক্ষা করি।