NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩, ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বে অব বেঙ্গল কনভারসেশন শুরু, বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি বিষাক্ত ইনজেকশনেও বেঁচে গেলেন নারী, এখন কী হবে শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও খোয়াল বাংলাদেশ ‘জেলার ২’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে গেল ‘ওম’ রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের
Logo
logo

বাংলাদেশকে নিয়ে আয়োজিতব্য প্রথম ফিফা টুর্নামেন্টের ট্রফি উন্মোচন


খবর   প্রকাশিত:  ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ এএম

বাংলাদেশকে নিয়ে আয়োজিতব্য প্রথম ফিফা টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলে এক নতুন দিগন্তের সূচনা করে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ‘ইন্দোনেশিয়া স্পোর্টস সামিট’-এ উন্মোচন করা হলো ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী ট্রফি। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে অঞ্চলে তৈরি হয়েছে দারুণ উন্মাদনা।

 

ঐতিহাসিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ ও ম্যাচ সূচি ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। ‘এ’ গ্রুপে লাল-সবুজ প্রতিনিধিদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

আগামী ২৫ সেপ্টেম্বর বিকেলে মালয়েশিয়ার মুখোমুখি হয়ে টুর্নামেন্ট অভিযান শুরু করবে বাংলাদেশ দল। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

 

এরপর ২৮ সেপ্টেম্বর একই সময়ে দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের পরীক্ষা নেবে বাংলাদেশ। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবেন হামজারা।

উল্লেখ্য, বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাকার্তার বিখ্যাত গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।