NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩, ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বে অব বেঙ্গল কনভারসেশন শুরু, বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি বিষাক্ত ইনজেকশনেও বেঁচে গেলেন নারী, এখন কী হবে শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও খোয়াল বাংলাদেশ ‘জেলার ২’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে গেল ‘ওম’ রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের
Logo
logo

১০০০ গোলের আরো কাছে গেলেন রোনালদো


খবর   প্রকাশিত:  ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ এএম

১০০০ গোলের আরো কাছে গেলেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোর গোলক্ষুধা যেন বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। আল-নাসরের জার্সি গায়ে ফের জ্বলে উঠলেন পর্তুগিজ এই মহাতারকা।

সৌদি প্রো লিগে আবহার বিপক্ষে লক্ষ্যভেদ করে ক্যারিয়ারের ৯৭৯তম অফিশিয়াল গোলের দেখা পেয়েছেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার অনবদ্য গোল ও ম্যাচসেরা নৈপুণ্যে ভর করেই বুধবার রাতে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে আল-নাসর।

 

রিয়াদের আল আওয়াল পার্কে ম্যাচের ২২তম মিনিটে দলকে এগিয়ে নেন রোনালদো। অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের নেওয়া চমৎকার এক কর্নারে ছয় গজ বক্সের কাছ থেকে দুর্দান্ত হেড করেন সিআরসেভেন।

বল পোস্টে লেগে জালে জড়াতেই উল্লাসে মেতে ওঠে পুরো স্টেডিয়াম। 
বিরতির পর ম্যাচের ৫৮তম মিনিটে আল-হামদানের কোনাকুটি শটে ব্যবধান ২-০ করে স্বাগতিকরা। ৭৫তম মিনিটে নাবিল ফেকির একটি গোল পরিশোধ করে আবহাকে ম্যাচে ফেরানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত লিড ধরে রেখে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করে আল-নাসর।

 

চলতি ২০২৬-২৭ মৌসুমে সৌদি প্রো লিগে এটি রোনালদোর তৃতীয় গোল, আর আল-নাসরের হয়ে সব মিলিয়ে ১৩২তম।

এই জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা আল-হিলাল ও আল-কাদসিয়ার সঙ্গে পয়েন্টে সমতায় পৌঁছেছে আল-নাসর। ৬ ম্যাচের ৫টিতেই জয় পেয়েছে দলটি।

 

তবে দলীয় জয়ের আনন্দকেও ছাপিয়ে গেছে রোনালদোর ব্যক্তিগত মাইলফলক। পেশাদার ফুটবলে ১০০০ গোলের স্পর্শরেখা থেকে তিনি এখন দাঁড়িয়ে মাত্র ২১ গোল দূরে।