NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা


খবর   প্রকাশিত:  ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ এএম

পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা

দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলমান ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের অবসানে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় বৈঠকের পর দিন অর্থাৎ রবিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার।

রবিবার তাদের কিয়েভ সফর শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।

 

এর আগে গতকাল শনিবার মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকে যুদ্ধ অবসানের লক্ষ্যে পরবর্তী পদক্ষেপের জন্য ‘গুরুত্বপূর্ণ পরিকল্পনা’ নিয়ে আলোচনা করেছেন দুই মার্কিন দূত। হোয়াইট হাউস জানিয়েছে, পুতিনের সঙ্গে আলোচনার পর ইউক্রেনেও ‘সমানভাবে ফলপ্রসূ বৈঠক’ হবে বলে আশা করছেন তাঁরা।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, তবে ওই পরিকল্পনায় ঠিক কী রয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতার প্রচেষ্টা আরও জোরালো হচ্ছে।

 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ আলোচকদের ইউক্রেনের রাজধানী কিয়েভে এটিই প্রথম সফর। যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা ট্রাম্প প্রশাসন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় সাম্প্রতিক সময়ে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে।

 

এদিকে যুদ্ধের উত্তেজনার মধ্যেই রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্ট নিজ নিজ রাজধানীতে হামলা তিন দিনের জন্য বন্ধ রাখার বিষয়ে সম্মত হয়েছেন। মস্কো ও কিয়েভের পারস্পরিক হামলা সাময়িক বন্ধের এই সিদ্ধান্ত শান্তি আলোচনায় নতুন সম্ভাবনা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে যুদ্ধের অন্যান্য ফ্রন্টে সংঘাত অব্যাহত রয়েছে। দীর্ঘদিনের এই যুদ্ধের অবসানে ভূখণ্ড, নিরাপত্তার নিশ্চয়তা ও ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দুই পক্ষের মতপার্থক্য এখনো বড় বাধা হয়ে রয়েছে।