NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

বিয়ের অনুষ্ঠানে পুড়ে মারা গেলেন ২২ অতিথি


খবর   প্রকাশিত:  ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ এএম

বিয়ের অনুষ্ঠানে পুড়ে মারা গেলেন ২২ অতিথি

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) রাজধানী কিনশাসায় একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জন অতিথি নিহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তার বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি বলছে, বেশ কয়েকজন আহত হয়েছেন।

 

লিংওয়ালা বরোর মেয়র নরম্যান মুশিঙ্গা জানান, স্থানীয় সময় শনিবার কিনশাসার লিংওয়ালা বরোর একটি ভবনে বিয়ের অনুষ্ঠান চলাকালে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থল পরিদর্শন শেষে জানতে পেরেছি, নিহতের সংখ্যা ২২ জনে পৌঁছেছে।

তিনি আরো বলেন, ভবনের ভেতরে থাকা অনেক মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

আহত বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য কিনশাসার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।