NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

উইটসা অ্যাওয়ার্ড পেল এটুআইয়ের দুটি উদ্ভাবনী উদ্যোগ


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৪, ০১:৪০ এএম

>
উইটসা অ্যাওয়ার্ড পেল এটুআইয়ের দুটি উদ্ভাবনী উদ্যোগ

‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনোভেশন অ্যান্ড টেকনোলজির (ডব্লিউসিআইটি ২০২২)’ দ্বিতীয় দিনে দুটি অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ সরকারের অ্যাস্পায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্প।

বুধবার (১৪ সেপ্টেম্বর) মালয়েশিয়ার পেনাং-এর সেটিয়া স্পাইস কনভেনশন সেন্টারে ‘উইটসা অ্যাওয়ার্ড নাইট’ শীর্ষক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। ওয়ার্ল্ড ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্স (উইটসা) প্রতিবছর এই পুরস্কারের আয়োজন করে থাকে।

বিশ্বের ১৬৫টি প্রকল্পের মধ্যে থেকে এটুআই-এর ‘ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্ক’ উদ্যোগকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এটুআইয়ের কমিউনিকেশনস অ্যান্ড মিডিয়া আউট রিচ কনসালটেন্ট আদনান ফয়সাল বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, এছাড়া এটুআইয়ের আরো একটি প্রকল্প ‘কোভিড-১৯ ন্যাশনাল ড্যাশবোর্ড’ ইনোভেটিভ ই-হেলথ সল্যিউশনস অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে। এটুআইয়ের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

সরকারি ও বেসরকারি/এনজিও খাতের জন্য মোট ১৪ ক্যাটাগরি ছাড়াও এ বছর নতুন ক্যাটাগরি হিসেবে চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেয়া হয়। এর মধ্যে জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিতকরণে সরকারি সকল দফতরের তথ্য ও সেবা একক প্ল্যাটফর্ম থেকে প্রদানের স্বীকৃতি হিসেবে চেয়ারম্যান ক্যাটাগরিতে ‘ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্ক’ এবং কোভিড-১৯ সংকট মোকাবিলায় প্রযুক্তির সাহায্যে ডাটাভিত্তিক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ এবং নাগরিকদের চিকিৎসা সহায়তা দেয়ার স্বীকৃতি হিসেবে ইনোভেটিভ ই-হেলথ ক্যাটাগরিতে ‘কোভিড-১৯ ড্যাশবোর্ড’ তথ্যপ্রযুক্তি খাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ সম্মাননা অর্জন করে।

উইটসা অ্যাওয়ার্ড নাইটে ‘উইটসার চেয়ারম্যান অ্যাওয়ার্ড’ এবং ‘ইনোভেটিভ ই-হেলথ সল্যিউশনস অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করায় এটুআইকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।

অনুষ্ঠান মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ্য ন্যাশনাল টেক অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়ার (পিকম) চেয়ারম্যান ড. সিন সিয়াহ, পেনাং স্টেট এক্সকো ফর ট্যুরিজম অ্যান্ড ক্রিয়েটিভ ইকোনোমির সভাপতি ইয়েউহ সুন হিন, উইটসার রিজিওনাল ভাইস চেয়ারম্যান, বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার প্রমুখ।