NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩, ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বে অব বেঙ্গল কনভারসেশন শুরু, বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি বিষাক্ত ইনজেকশনেও বেঁচে গেলেন নারী, এখন কী হবে শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও খোয়াল বাংলাদেশ ‘জেলার ২’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে গেল ‘ওম’ রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের
Logo
logo

‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য


খবর   প্রকাশিত:  ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ এএম

‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য

গ্রীষ্মকালীন দলবদলের শেষ মুহূর্তে ফুটবল বিশ্বে বড় চমক দিয়ে চেলসি থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ১২৫ মিলিয়ন পাউন্ডের বিশাল অঙ্কের এই চুক্তির পর থেকেই তাকে সিটির সাবেক কিংবদন্তি মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার যোগ্য উত্তরসূরি ভাবা হচ্ছিল।

এমনকি ডি ব্রুইনার ফেলে যাওয়া আইকনিক  ‘১৭ নম্বর’ জার্সিটিও পেয়েছেন এই বিশ্বকাপজয়ী তারকা। তবে নিজের উত্তরসূরি হিসেবে এনজোর এই আগমনকে খুব একটা সহজভাবে নেননি বেলজিয়ান তারকা। এনজোকে নিয়ে রীতিমতো এক কড়া মন্তব্য দিয়েছেন তিনি।

 

 

নিউজব্লাডকে দেওয়া এক সাক্ষাৎকারে ডি ব্রুইনা স্পষ্ট জানিয়েছেন, ম্যানচেস্টার সিটির সমর্থকরা ফার্নান্দেজকে আমার উত্তরসূরি বলছে? সত্যি বলতে, আমার মনে হয় এটা একটু বাড়াবাড়ি।

 

‘এনজো একজন ভালো খেলোয়াড়, আমি বলছি না যে সে ভালো নয়। তার গুণ আছে, সম্ভাবনা আছে এবং সে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মিডফিল্ডার হয়ে উঠতে পারে।’


 

আর্জেন্টাইন এই মিডফিল্ডার এখনো আমার সমকক্ষ হয়ে উঠতে পারেননি উল্লেখ করে ডি ব্রুইনা বলেন, ‘কিন্তু সত্যি বলতে গেলে, আমার মনে হয় না যে সে ম্যানচেস্টার সিটির হয়ে আমার খেলার মানের ধারেকাছেও আছে।’

চেলসির সাবেক কোচ এবং বর্তমানে ম্যানচেস্টার সিটির নতুন বস এনজো মারেস্কার অধীনে খেলতেই ইতিহাদ স্টেডিয়ামে এসেছেন তিনি।

সিটিতে এক দশকের গৌরবময় ক্যারিয়ার শেষ করে ইতালিয়ান ক্লাব নাপোলিতে যোগ দিয়েছেন ডি ব্রুইনা।

 

এনজো নিয়ে তৈরি হওয়া আকাশচুম্বী হাইপ নিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বেলজিয়ামের এই মিডফিল্ডার। তিনি এনজোর প্রতিভা এবং সিটির জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠার সম্ভাবনাকে স্বীকার করলেও, এখনই এই তুলনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।


 

সাক্ষাৎকারে ডি ব্রুইনা আরো বলেন, ‘অতিরিক্ত ট্রান্সফার ফি এবং আন্তর্জাতিক সাফল্যের কারণে এনজোকে নিয়ে হয়তো বেশি মাতামাতি হচ্ছে। তবে ১২৫ মিলিয়ন পাউন্ড দাম হলেই কেউ রাতারাতি বিশ্বমানের খেলোয়াড় হয়ে যায় না।

’

 

সিটির মতো ক্লাবে নিজেকে সেরা প্রমাণ করতে হলে এনজোকে মাঠের পারফরম্যান্স দিয়েই তা করে দেখাতে হবে বলে যোগ করেন তিনি।


 

ডি ব্রুইনার এমন খোলামেলা ও কিছুটা কড়া মন্তব্য ফুটবল অঙ্গনে বেশ গুঞ্জন তৈরি করেছে। এখন দেখার বিষয়, সাবেক সিটির এই মহাতারকার মন্তব্যের জবাব এনজো ফার্নান্দেজ মাঠের পারফরম্যান্সে দিতে পারেন কিনা।