NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
Logo
logo

রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি


খবর   প্রকাশিত:  ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৯ পিএম

রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি

আর্সেনালের সঙ্গে সাত বছরের সম্পর্কের ইতি টেনে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন ব্রাজিলের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ২৫ বছর বয়সী এই ফুটবলারকে ৬ কোটি পাউন্ডে (৯৯৫ কোটি টাকা) দলে নিয়েছে আল হিলাল।

এটিই আর্সেনালের ইতিহাসে রেকর্ড দলবদল।

 

আল হিলালের সঙ্গে ৪ বছরের চুক্তি করেছেন মার্তিনেল্লি। ভবিষ্যতে তাকে অন্য কোনো ক্লাবের কাছে বিক্রি করা হলে সেই দলবদল থেকেও অর্থ পাবে আর্সেনাল। 

এর আগে ২০১৭ সালে অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেনকে লিভারপুলের কাছে ৩ কোটি ৫০ লাখ পাউন্ডে বিক্রি করেছিল আর্সেনাল।

এত দিন সেটিই ছিল ক্লাবটির সর্বোচ্চ দামে খেলোয়াড় বিক্রির রেকর্ড।

 

এক বিবৃতিতে আল হিলাল বলেছে, ‘আল হিলাল ক্লাবের পরিচালনা পর্ষদ, মহামান্য প্রিন্স নওয়াফ বিন সাদের নেতৃত্বে আর্সেনাল থেকে ব্রাজিলিয়ান খেলোয়াড় গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে চার বছরের জন্য আল মূল দলের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ করেছে।’

২০১৯ সালে ব্রাজিলের ক্লাব ইতুয়ানো থেকে আর্সেনালে যোগ দেওয়ার পর ২৭৮ ম্যাচে ৬২ গোল করেছেন মার্তিনেল্লি। গত মৌসুমে গানারদের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

একই মৌসুমে দলটি চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও উঠেছিল। তবে চলতি মৌসুমে লিগের প্রথম দুই ম্যাচের দলে জায়গা হয়নি তার।

 

আল হিলাল জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নতুন দলের সঙ্গে অনুশীলন করেছেন মার্তিনেল্লি। আজ রাতে সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ম্যাচ দিয়ে তার অভিষেকও হতে পারে। 

এ বছর ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ক্রিসেনসিও সামারভিল এবং অলি ওয়াটকিনসও সৌদি ক্লাবটিতে যোগ দিয়েছেন।

 

সৌদি প্রো লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আল হিলাল।