NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

নিউইয়র্কে প্রবাসী মতলব সমিতির বার্ষিক বনভোজন


খবর   প্রকাশিত:  ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ এএম

নিউইয়র্কে প্রবাসী মতলব সমিতির বার্ষিক বনভোজন

উৎসবমুখর পরিবেশে ও আড়ম্বরের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রে প্রবাসী মতলববাসীদের সংগঠন ‘প্রবাসী মতলব সমিতি ইনক’ এর বার্ষিক বনভোজন ও মিলনমেলা। রোববার (২৩ আগস্ট) নিউইয়র্কের লং আইল্যান্ডের ওয়েস্ট ব্যাবিলনে অবস্থিত বেলমন্ট লেক স্টেট পার্কের পাইন প্যাভিলিয়নে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠালগ্ন থেকেই অখণ্ডভাবে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার প্রবাসীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে আসছে সংগঠনটি। এ বছর প্রায় সাড়ে ৫০০ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বনভোজনটি প্রবাসীদের এক মিলনমেলায় পরিণত হয়।

সংগঠনের সভাপতি মো. নাজির উদ্দিন পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক মিঞা ফয়েজ আহমেদ যৌথ বিবৃতিতে উপস্থিত সকল প্রবাসী, আমন্ত্রিত অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতি নাজির উদ্দিন পাটোয়ারী বলেন, প্রবাসের যান্ত্রিক জীবন থেকে কিছুটা মুক্তি পেতে এবং নিজেদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে প্রতিবছরের মতো এবারও এই আয়োজন করা হয়েছে। সাধারণ সম্পাদক মিঞা ফয়েজ আহমেদ ঐক্যবদ্ধভাবে সংগঠনটিকে ভবিষ্যতে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এবারের বনভোজন সফল করতে মো. শফিকুল ইসলামকে আহ্বায়ক, সরোয়ার হোসেন ফারুককে সদস্য সচিব, সাকিল মিয়াকে প্রধান সমন্বয়কারী এবং মো. কবির রতনকে সার্বিক তত্ত্বাবধায়ক করে একটি শক্তিশালী উদ্যাপন কমিটি গঠন করা হয়।

কার্যকরী কমিটির সদস্য ও অতিথিরা আকাশে রঙিন বেলুন উড়িয়ে দিনব্যাপী এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠান চলাকালে ‘হৃদয়ে মতলব’ নামের একটি বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন পর্বটি পরিচালনা করেন বিশিষ্ট শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী ও সাকিল মিয়া।

দিনব্যাপী এই আয়োজনে বড়দের পাশাপাশি শিশুদের জন্য ছিল নানান খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী কামরুজ্জামান বকুল, শাহ মাহবুব এবং ক্লোজআপ ওয়ান তারকা নীলিমা শশী ও জনি।

আয়োজনের শেষ পর্বে ছিল আকর্ষণীয় র‍্যাফেল ড্র। এতে প্রথম পুরস্কার ১ হাজার ডলার, দ্বিতীয় পুরস্কার স্বর্ণের চেইন ও তৃতীয় পুরস্কার ৬০০ ডলারসহ মোট ১০টি মূল্যবান পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি ইনক-এর সভাপতি মো. আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, শাহ ফাউন্ডেশনের সিইও শাহ জে চৌধুরী, ভয়েস অব আমেরিকার প্রাক্তন সাংবাদিক আকবর হায়দার কিরনসহ নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংগঠনের উপদেষ্টা ও কার্যকরী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।