NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

‘নিপুণকে যৌনকর্মী ভেবে এগিয়ে আসেন খদ্দের’


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৪, ০৩:০৩ এএম

>
‘নিপুণকে যৌনকর্মী ভেবে এগিয়ে আসেন খদ্দের’

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ৩৪ হলে মুক্তি পেতে যাচ্ছে সাইদুল ইসলাম রানা পরিচালিত প্রথম সিনেমা ‘বীরত্ব’। এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন ও নবীন নায়িকা নিশাত নাওয়ার সালওয়া। এছাড়া ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, মনিরা মিঠুদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী নিপুণ আাক্তার।

এতে একজন যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে নিপুণকে। সিনেমাটির শুটিং হয় রাজবাড়ী জেলার দৌলতদিয়ার একটি যৌনপল্লিতে। সেখানে থাকাকালীন নিপুণের কস্টিউম আসল যৌনকর্মীদের মতোই ছিল। এ কারণে সেখানকার কাস্টমাররা (খদ্দেররা) নিপুণকে সত্যিকারের যৌনকর্মী ভেবেছিলেন।

শুটিংয়ের সময় পরিচালকসহ অন্য অভিনয়শিল্পীদের সঙ্গে নিপুণ
শুটিংয়ের সময় পরিচালকসহ অন্য অভিনয়শিল্পীদের সঙ্গে নিপুণ

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এফডিসিতে ‘বীরত্ব’ সিনেমার সংবাদ সম্মেলনে বিষয়টি জানান চিত্রনায়ক ইমন।

ইমন বলেন, ‘একজন সুন্দরী মেয়ে নিপুণ। তাকে সবাই কাছে পেতে চায়। শুটিংয়ের সময় ওই জায়গায় (পতিতালয়) অনেক মেয়ে ছিল। সাথে নিপুণও ছিল; আর তার সাজসজ্জা ছিল তা দেখেই সেখানে কিছু কাস্টমার এসে আলাপ শুরু করে দিয়েছিল।’

এই অভিনেতা আরও যোগ করেন, ‘শুটিং শুরুর আগ মুহূর্তে নিপুণ যৌনকর্মীর সাজ নেন। এরপর সেখানে কয়েকজন প্রকৃত যৌনকর্মীর সঙ্গে দাঁড়িয়েছিলেন। নিপুণকে দেখে কয়েকজন খদ্দের সত্যিই এগিয়ে আসেন। তারা নিপুণকে চায়...।’