NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ৪, ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বে অব বেঙ্গল কনভারসেশন শুরু, বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি বিষাক্ত ইনজেকশনেও বেঁচে গেলেন নারী, এখন কী হবে শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও খোয়াল বাংলাদেশ ‘জেলার ২’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে গেল ‘ওম’ রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের
Logo
logo

প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের


খবর   প্রকাশিত:  ৩০ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের

মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান ‘ওয়ান্ডারমাইন্ড’ ঘিরে আইনি জটিলতায় এবার মুখ খুলেছেন হলিউড তারকা সেলেনা গোমেজ। প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের প্রতারণার অভিযোগ সরাসরি অস্বীকার করে মামলাটি খারিজের আবেদন করেছেন তার আইনজীবীরা।

 

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে নিজের মা ম্যান্ডি টিফির সঙ্গে মিলে ‘ওয়ান্ডারমাইন্ড’ প্রতিষ্ঠা করেন সেলেনা। প্রতিষ্ঠানটির সাবেক ব্যবসায়িক অংশীদার ড্যানিয়েলা পিয়ারসনও ছিলেন এই উদ্যোগের সঙ্গে যুক্ত। পরে কয়েকজন বিনিয়োগকারী অভিযোগ করেন, কম্পানির ব্যবস্থাপনা, সম্পদ ও অবকাঠামো নিয়ে তাদের কাছে বছরের পর বছর ভুল তথ্য ও মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এসব আশ্বাসের ভিত্তিতে তারা প্রতিষ্ঠানটিতে প্রায় ১২ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেন।

 

বিনিয়োগকারীদের মামলায় সাধারণ আইনের অধীনে প্রতারণা, চুক্তি লঙ্ঘন এবং সিকিউরিটিজ জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। মামলায় সেলেনা গোমেজ, তার মা ম্যান্ডি টিফি এবং সাবেক ব্যবসায়িক অংশীদার ড্যানিয়েলা পিয়ারসনকে আসামি করা হয়েছে।

তবে এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন সেলেনার আইনজীবী ম্যাথিউ এস. রোজেনগার্ট। এক বিবৃতিতে তিনি বলেন, ‘সেলেনা ‘প্রতারণা’ বা অন্য কোনো অসদাচরণ করেছেন, এই ধারণাটি অযৌক্তিক।

আমাদের আবেদন দাখিল করার পাশাপাশি, আমরা মিসেস গোমেজের জন্য অন্যান্য আইনি প্রতিকারের কথাও বিবেচনা করছি, যার মধ্যে এই মামলায় তাকে অন্যায়ভাবে জড়িত করার জন্য প্রসিকিউটরদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণও অন্তর্ভুক্ত।’

 

বিনিয়োগকারীদের অভিযোগ অনুযায়ী, ‘ওয়ান্ডারমাইন্ড’কে মানসিক সুস্থতা নিয়ে কাজ করা একটি উচ্চাভিলাষী প্রতিষ্ঠান হিসেবে উপস্থাপন করেছিলেন তিন প্রতিষ্ঠাতা। পরিকল্পনার মধ্যে ছিল একটি মোবাইল অ্যাপ, বিজ্ঞাপনভিত্তিক চুক্তি এবং তারকাদের সম্পৃক্ততায় বিভিন্ন ধরনের কনটেন্ট। সেলেনা গোমেজ প্রতিষ্ঠানটির বিপণন কার্যক্রমে সরাসরি যুক্ত থাকবেন বলেও বিনিয়োগকারীদের জানানো হয়েছিল বলে মামলায় দাবি করা হয়েছে।

তবে বিনিয়োগকারীদের অভিযোগ, এসব উদ্যোগের অনেকগুলোই শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।

একই সঙ্গে প্রতিষ্ঠানটির অব্যবস্থাপনা এবং গুরুতর আর্থিক সংকটের বিষয়েও তাদের কাছে সঠিক তথ্য দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে।

 

প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ বিশৃঙ্খলার বিষয়টি বিনিয়োগকারীরা পরে ‘ফোর্বস’ ও ‘দ্য কাট’-এ প্রকাশিত দুটি প্রতিবেদনের মাধ্যমে জানতে পারেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, সেলেনার আইনজীবীদের দাবি, মামলায় এমন কোনো নির্দিষ্ট মিথ্যা বক্তব্যের উল্লেখ নেই, যা সেলেনা ব্যক্তিগতভাবে বিনিয়োগকারীদের কাছে দিয়েছেন। এমনকি তিনি ‘ওয়ান্ডারমাইন্ড’-এর পরিচালনা পর্ষদের সদস্যও ছিলেন না বলে আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করা হয়েছে।

আইনি নথিতে আরো দাবি করা হয়েছে, ওয়ান্ডারমাইন্ড পরিচালনার দায়িত্ব নেওয়ার বিষয়ে কখনো সম্মতি দেননি সেলেনা। এমনকি প্রতিষ্ঠানটিতে তার সংখ্যালঘু মালিকানাও ছিল না। তাকে মূলত একজন পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল এবং ‘চিফ সোশ্যাল ইমপ্যাক্ট অফিসার’ পদে দায়িত্ব দেওয়া হয়েছিল।

সেলেনার আইনজীবীদের আবেদনে বলা হয়েছে, ‘সেলেনা গোমেজ সম্পর্কিত অস্পষ্ট, সাধারণ এবং পরস্পরবিরোধী অভিযোগগুলো প্রমাণ করে যে, মিসেস গোমেজ কোনোভাবেই কোনো ‘প্রতারণা’ করতে পারতেন না, তিনি বাদীদের কাছে দায়বদ্ধ নন, এবং আইনগতভাবে তাকে এই মামলা থেকে বাদ দিতে হবে।’

আইনি নথি অনুযায়ী, ম্যান্ডি টিফি ও ড্যানিয়েলা পিয়ারসনই প্রতিষ্ঠানটির যৌথ প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে ওয়ান্ডারমাইন্ড পরিচালনা করতেন।