NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ


খবর   প্রকাশিত:  ২৮ আগস্ট, ২০২৬, ০৬:০৮ পিএম

হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো একটি ছবি প্রকাশের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মানসিক রোগের চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

 

আব্বাস আরাগচি লেখেন, ‘স্কিজোফ্রেনিয়া’ একটি জটিল ও তীব্র ধরনের মানসিক রোগ, যা চিন্তাভাবনায় ব্যাঘাত এবং বাস্তবতা সম্পর্কে বিকৃত ধারণার মাধ্যমে প্রকাশ পায়। এর সাধারণ উপসর্গগুলোর মধ্যে হ্যালুসিনেশন ও বিভ্রান্তিও রয়েছে। এ ধরনের রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও চিকিৎসার প্রয়োজন বলে মনোবিজ্ঞানীরা মনে করেন।

 

এর আগে ট্রাম্প কোনো ব্যাখ্যা ছাড়াই হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করেন।

তার প্রশাসন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের পরও তেহরানের ওপর চাপ অব্যাহত রেখেছে।

 

অন্যদিকে ইরান বারবার বলে আসছে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি তাদের নির্ধারিত শর্ত পূরণের ওপর নির্ভর করছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত এই জলপথের নিয়ন্ত্রণ ও চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।