NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

সচিব হলেন ছেলে, অফিসে ফুল নিয়ে হাজির মা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:০৩ এএম

>
সচিব হলেন ছেলে, অফিসে ফুল নিয়ে হাজির মা

ছেলে সচিব হয়েছেন। মায়ের চেয়ে বেশি আর কে-ই বা খুশি? সন্তানের এমন সাফল্যে অফিসে ছুটে এলেন মা। জানালেন ফুলেল শুভেচ্ছা। তৈরি হলো আবেগঘন পরিবেশ। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ের সচিব হয়েছেন। 

সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারির পর দুপুরে সচিবালয়ে ছেলের অফিসে ছুটে আসেন তার মা রাবেয়া বেগম। পদোন্নতি পেয়ে সচিব হওয়ায় ফুল দিয়ে ছেলেকে শুভেচ্ছা জানান তিনি। 

এ বিষয়ে জানতে চাইলে কাজী ওয়াছি উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আমার পদোন্নতিতে মা অনেক খুশি হয়েছেন। এজন্য অফিসে আসেন। আমার স্ত্রী মাকে নিয়ে এসেছিল।