NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩, ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বে অব বেঙ্গল কনভারসেশন শুরু, বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি বিষাক্ত ইনজেকশনেও বেঁচে গেলেন নারী, এখন কী হবে শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও খোয়াল বাংলাদেশ ‘জেলার ২’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে গেল ‘ওম’ রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের
Logo
logo

বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে


খবর   প্রকাশিত:  ২৬ আগস্ট, ২০২৬, ১১:০৮ এএম

বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে

রেকর্ড ট্রান্সফার ফিতে আরবি লাইপজিগে থেকে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছে আইভরি কোস্টের উইঙ্গার ইয়ান দিওমান্দে। ক্লাবটিতে যোগ দিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই উইঙ্গার।

রিয়াল মাদ্রিদকে বিশ্বের ‘সবচেয়ে বড় ক্লাব’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।

 

মঙ্গলবার ক্লাবটির স্পোর্টস সিটিতে আয়োজিত এক জমকালো অফিশিয়াল পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের উপস্থিতিতে দিওমান্দে ২০৩৩ সাল পর্যন্ত দীর্ঘ ৭ বছরের চুক্তি স্বাক্ষর করেন।

রিয়ালে যোগ দিয়ে এই তরুণ তারকা বলেন, ‘আমি অত্যন্ত গর্বিত কারণ এটি বিশ্বের সবচেয়ে বড় ক্লাব।

বিশ্বজুড়ে ফুটবলাররা এই জার্সিতে খেলার স্বপ্ন দেখে। আমি এখানে আমার সেরাটা উজাড় করে দিতে চাই।’

 

রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের চাপ ও প্রত্যাশা সম্পর্কে দিওমান্দে বলেন, ‘এখানকার চাহিদা সম্পূর্ণ আলাদা। বিশ্বের সেরা খেলোয়াড় হতে হলে আপনাকে অন্য যেকোনো জায়গার চেয়ে এখানে বেশি পরিশ্রম করতে হবে।

বিশ্বসেরা কোচ হোসে মরিনহো এবং সেরা সব ফুটবলারে সাথে ড্রেসিংরুম শেয়ার করতে পারাটা আমার জন্য অবিশ্বাস্য।’

 

ট্রফি রুমে সাজানো ট্রফিগুলো তাকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ের জন্য বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

 

 

জার্মান ক্লাব আরবি লিপজিগ থেকে ১২৫ মিলিয়ন ইউরো (বোনাসসহ যা ১৪০ মিলিয়ন ইউরো পর্যন্ত পৌঁছাতে পারে) রেকর্ড ফির বিনিময়ে সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছেন দিওমান্দে। 

এই দলবদলের মাধ্যমে জুড বেলিংহামের রেকর্ড ভেঙে তিনি রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়। একই সাথে আফ্রিকার ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার হওয়ার গৌরব অর্জন করেছেন।

গত ২২ আগস্ট এস্পানিওলের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ইতিমধ্যেই রিয়ালের জার্সিতে তার অভিষেক সম্পন্ন হয়েছে।

 

 

 

নতুন এই ‘গ্যালাকটিকো’ সাইনিংয়ের পর কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র ও বেলিংহামদের সাথে দিওমান্দে আক্রমণভাগে কেমন জুটি গড়বেন, তা দেখতে মুখিয়ে আছে ফুটবলবিশ্ব।