NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ২৬, ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর আশ্রয়প্রার্থীদের ২ লাখ পর্যন্ত ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, প্রবৃদ্ধির ওপর ভরসা ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের আগে মেইল ভোটে ট্রাম্পের বিধিনিষেধে সুপ্রিম কোর্টের ছাড় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র রাশিয়ায় জয়শঙ্কর-পুতিন বৈঠক, মোদির বার্তা পৌঁছে দিল ভারত বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর ৪৭ বছর পর ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে সিরিয়াকে সরাল যুক্তরাষ্ট্র
Logo
logo

সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ২৫ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

সিরিয়াকে দেওয়া ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তকমা তুলে নিল যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে দেওয়া তকমা তুলে নিয়েছে। সোমবার মার্কিন ট্রেজারি বিভাগ এ ঘোষণা দিয়েছে।

 

একই সঙ্গে সিরিয়ার হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর ওপর থাকা সন্ত্রাসী সংগঠনের তকমাও তুলে নিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

ট্রেজারি বিভাগ বলেছে, এর ফলে সিরিয়া এখন আর ওই নিষেধাজ্ঞার আওতায় থাকবে না। এতে দেশটির সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়বে।

মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার জনগণকে নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, এই সিদ্ধান্ত তারই অংশ।

এর ফলে সিরিয়ায় নতুন বিনিয়োগ বাড়তে পারে এবং দেশটির অর্থনীতি ও রাজনৈতিক স্থিতিশীলতা শক্তিশালী হতে পারে।

 

এর আগে জুলাইয়ে ট্রাম্প কংগ্রেসকে সিরিয়ার ওপর থেকে এই তকমা তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, সিরিয়ার ওপর থেকে এই তকমা তুলে নেওয়ার ফলে দেশটির আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়বে। পাশাপাশি সিরিয়ার পুনর্গঠনও সহজ হবে।

 

এর আগে সৌদি আরব সফরের পর ট্রাম্প সিরিয়ার ওপর থাকা কিছু নিষেধাজ্ঞা শিথিল করার নির্দেশ দিয়েছিলেন। তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সরকারের পরিবর্তন ও সন্ত্রাসবিরোধী পদক্ষেপের কথা উল্লেখ করেন।