NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬ | ৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সড়ক-বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহারের সিদ্ধান্ত পারমাণবিক অস্ত্রমুক্ত ইরান চান ট্রাম্প, জানালেন কুশনার অবশেষে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরী ভারতীয় ধনকুবেরের দল ইংল্যান্ডের দ্য হানড্রেডে চ্যাম্পিয়ন আশা ভোঁসলের স্মরণে এ আর রহমানের বিশেষ উদ্যোগ, সঙ্গে শাহরুখ U.S. Business Delegation in Dhaka Signals Growing Investment Interest in Bangladesh বাংলাদেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা খুঁজছে মার্কিন শীর্ষস্থানীয় কোম্পানি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন গতি, অর্থনীতি ও কৌশলগত অংশীদারত্বে ওয়াশিংটনের আগ্রহ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়াদ শেষের পথে যুদ্ধবিরতি, ফের কি সংঘাতে জড়াবে যুক্তরাষ্ট্র-ইরান?
Logo
logo

অবশেষে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরী


খবর   প্রকাশিত:  ১৮ আগস্ট, ২০২৬, ১১:০৮ এএম

অবশেষে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরী

বিয়ে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত গুঞ্জন ও ভিত্তিহীন খবর নিয়ে মুখ খুলেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরী। নিজের বিয়ে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘আমার এখনও বিয়ে হয়নি।

যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’

 

সোমবার (১৭ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।

পূজা বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো অমুক পেশার কারও সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তার নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ তৈরি করা হচ্ছে, যা তার জন্য অত্যন্ত বিব্রতকর ও দুঃখজনক।

 

অভিনেত্রী জানান, এর আগেও একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে তিনি এনগেজড এবং পারিবারিকভাবে তার বিয়ে ঠিক করা হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তিনি নিজেই আনন্দের সঙ্গে বিষয়টি সবাইকে জানাবেন বলেও জানান।

পূজা বলেন, বর্তমানে তিনি নিজেকে কিছুটা সময় দিচ্ছেন এবং নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ কারণেই তাকে ক্যামেরার সামনে তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে।

 

তবে কোনো তথ্য যাচাই না করে বারবার তাকে জড়িয়ে অসত্য সংবাদ প্রকাশের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদের সুযোগ বানিয়ে নেয়, তবে আমি নিজের আইনি অধিকার রক্ষায় বাধ্য হব।’

নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও সুনাম রক্ষার অধিকার রয়েছে উল্লেখ করে পূজা চেরী বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদের কথাও তুলে ধরেন। একই সঙ্গে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার উল্লেখ করে ইন্টারনেট বা ডিজিটাল মাধ্যমে কোনো ব্যক্তিকে নিয়ে মিথ্যা, অপমানজনক বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে সতর্ক করেন।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে পূজা বলেন, তিনি সবসময় দর্শকদের ভালোবাসা ও গণমাধ্যমের সহযোগিতাকে সম্মান করেন।

তবে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন এবং অসত্য সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান।