NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬ | ৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সড়ক-বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহারের সিদ্ধান্ত পারমাণবিক অস্ত্রমুক্ত ইরান চান ট্রাম্প, জানালেন কুশনার অবশেষে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরী ভারতীয় ধনকুবেরের দল ইংল্যান্ডের দ্য হানড্রেডে চ্যাম্পিয়ন আশা ভোঁসলের স্মরণে এ আর রহমানের বিশেষ উদ্যোগ, সঙ্গে শাহরুখ U.S. Business Delegation in Dhaka Signals Growing Investment Interest in Bangladesh বাংলাদেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা খুঁজছে মার্কিন শীর্ষস্থানীয় কোম্পানি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন গতি, অর্থনীতি ও কৌশলগত অংশীদারত্বে ওয়াশিংটনের আগ্রহ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়াদ শেষের পথে যুদ্ধবিরতি, ফের কি সংঘাতে জড়াবে যুক্তরাষ্ট্র-ইরান?
Logo
logo

নিউইয়র্কে নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্মরণ ও দোয়া মাহফিল


খবর   প্রকাশিত:  ১৭ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

নিউইয়র্কে নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্মরণ ও দোয়া মাহফিল

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বাদ মাগরিব জ্যাকসন হাইটস জামে মসজিদে যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে মরহুম মাহবুব আলী খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ সোলাইমান ভূঁইয়া। তিনি বলেন, ১৯৭৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে নৌপ্রধানের দায়িত্ব নিয়ে মাহবুব আলী খান বাংলাদেশ নৌবাহিনীকে আধুনিক ও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেন। বিশেষ করে দক্ষিণ তালপট্টি দ্বীপসহ দেশের সামুদ্রিক সীমার গুরুত্বপূর্ণ বিষয়ে তার ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করেন তিনি। বক্তব্যে উপস্থিত সবার কাছে তার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাতও কামনা করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন জ্যাকসন হাইটস জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সাদেক। মোনাজাতে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এ ছাড়া মোনাজাতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, ডা. জোবাইদা রহমানসহ জিয়া পরিবারের সব সদস্যের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপির অসুস্থ নেতা আব্দুস সবুর, রুহুল আমিন নাসির ও শাহাদাত হোসেন রাজুর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা জাকির এইচ চৌধুরী, গিয়াস উদ্দিন, মোশারফ হোসেন সবুজ, আবু সাঈদ আহমেদ, মাকসুদুল এইচ চৌধুরী, নাসিম আহমেদ, মোতাহার হোসেন, এ টি এম হেলালুর রহমান, মোহাম্মদ বাচ্চু, শেখ ইউসুফ আলী, তারেক চৌধুরী, দিপু, মনির হোসেন, মোর্শেদুল আলম, মোহাম্মদ রাসেল, নসিব ভান্ডারীসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ও সাধারণ মুসল্লি অংশ নেন।