NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬ | ৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সড়ক-বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহারের সিদ্ধান্ত পারমাণবিক অস্ত্রমুক্ত ইরান চান ট্রাম্প, জানালেন কুশনার অবশেষে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরী ভারতীয় ধনকুবেরের দল ইংল্যান্ডের দ্য হানড্রেডে চ্যাম্পিয়ন আশা ভোঁসলের স্মরণে এ আর রহমানের বিশেষ উদ্যোগ, সঙ্গে শাহরুখ U.S. Business Delegation in Dhaka Signals Growing Investment Interest in Bangladesh বাংলাদেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা খুঁজছে মার্কিন শীর্ষস্থানীয় কোম্পানি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন গতি, অর্থনীতি ও কৌশলগত অংশীদারত্বে ওয়াশিংটনের আগ্রহ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়াদ শেষের পথে যুদ্ধবিরতি, ফের কি সংঘাতে জড়াবে যুক্তরাষ্ট্র-ইরান?
Logo
logo

কলকাতার রাজপথে মিছিলে নেমে তোপের মুখে জয়া


খবর   প্রকাশিত:  ১৭ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

কলকাতার রাজপথে মিছিলে নেমে তোপের মুখে জয়া

কলকাতার চলচ্চিত্র অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত দূরে থাকলেও এবার কলকাতার রাজপথে একটি মিছিলে অংশ নিয়ে আলোচনায় এসেছেন তিনি।

শুধু মিছিলে অংশ নেওয়াই নয়, সেখানে স্লোগান দেওয়ার পাশাপাশি সমবেত কণ্ঠে গানও গেয়েছেন এই অভিনেত্রী।

 

ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতায় নারীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত একটি মিছিলে অংশ নেন জয়া আহসান। পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে রাজনীতিক, নারী বিধায়ক, সাধারণ মানুষ ছাড়াও বাংলা চলচ্চিত্র ও সংগীতজগতের একাধিক তারকা অংশ নেন।

রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত দূরে থাকলেও কলকাতার রাজপথে একটি মিছিলে অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন জয়া আহসান।

শুধু মিছিলে অংশ নেওয়াই নয়, সেখানে স্লোগান দেওয়ার পাশাপাশি সমবেত কণ্ঠে গানও গেয়েছেন এই অভিনেত্রী।

 

মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই জয়া আহসানকে ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের নাগরিক হয়ে কেন কলকাতার এমন একটি কর্মসূচিতে অংশ নিলেন এই অভিনেত্রী। 

জয়া আহসানের সঙ্গে মিছিলে দেখা যায় ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, ইমন চক্রবর্তী, পৌষালীসহ আরও অনেককে।

মিছিল চলাকালে সমবেত কণ্ঠে ‘কারার ঐ লৌহ কপাট’ গানেও কণ্ঠ মেলান তারা।

 

তাদের মতে, নারীদের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ দাবিতে একজন শিল্পীর রাজপথে দাঁড়িয়ে আওয়াজ তোলা প্রশংসনীয়।

জানা গেছে, কলকাতার রাতের রাজপথ নারীদের জন্য আরো নিরাপদ করার দাবিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। কোনো নির্দিষ্ট রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে নয়, নারীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত এই মিছিলে রাজনীতিক, তারকা ও সাধারণ মানুষের সঙ্গে জয়া আহসানও অংশ নেন।

তবে মিছিলে অংশ নেওয়া নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি জয়া আহসান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রশংসা কিংবা সমালোচনা—কোনোটিরই প্রতিক্রিয়া জানাননি তিনি।

 

এদিকে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। সম্প্রতি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। মুক্তির পর ছবিটি দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে।