NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৯/১১ হামলার ২৫ বছর, ‘কখনোই ভুলব না’ বার্তা ট্রাম্পের ‘একটি ছবি তুলতে পারি?’ মোদিকে ঘিরে ব্রিকস প্রতিনিধিদের ভিড় এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা বাংলাদেশকে নিয়ে আয়োজিতব্য প্রথম ফিফা টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি
Logo
logo

মানবতার সেবায় বগুড়ায় হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আলমগীর হোসাইন


খবর   প্রকাশিত:  ১৬ আগস্ট, ২০২৬, ০৫:০৮ পিএম

মানবতার সেবায় বগুড়ায় হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আলমগীর হোসাইন

বগুড়া প্রতিনিধি: সুদূর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসে বগুড়ায় হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম পরিদর্শন করেছেন সংগঠনটির নির্বাহী সদস্য ও আমেরিকা প্রবাসী আলমগীর হোসাইন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সুবিধাভোগী নারী-পুরুষদের সঙ্গে মতবিনিময় করেন। ঢাকা থেকে বগুড়ায় এসে আলমগীর হোসাইন ফাউন্ডেশনের মাধ্যমে ইতিপূর্বে সহযোগিতা পাওয়া বিভিন্ন সুবিধাভোগীর খোঁজখবর নেন। এ সময় আর্থিক সহায়তা, সেলাই মেশিন, ঘর নির্মাণসহ বিভিন্ন ধরনের সহযোগিতা পাওয়া মানুষের সঙ্গে তিনি সরাসরি কথা বলেন এবং তাদের বর্তমান জীবনযাত্রা সম্পর্কে জানতে চান।

সফরকালে তিনি সুবিধাভোগীদের মধ্যে নিজ হাতে কাপড় ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পাশাপাশি ফাউন্ডেশনের চলমান মানবিক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত অবগত হন। আলমগীর হোসাইনের সঙ্গে এ সময় তার স্ত্রী, এক ছেলে ও দুই কন্যা উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যদের নিয়ে তিনি বগুড়ার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগ প্রত্যক্ষ করেন।

ফাউন্ডেশন সংশ্লিষ্টরা জানান, মানবিক সহায়তার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন। দেশের বাইরে অবস্থান করেও সংগঠনের কার্যক্রমে যুক্ত থেকে আলমগীর হোসাইনের এ সফর এবং সহযোগিতা কার্যক্রমকে তারা ইতিবাচকভাবে দেখছেন। সফর শেষে আলমগীর হোসাইন ও তার পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা। মানবতার কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।