NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ৪, ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বে অব বেঙ্গল কনভারসেশন শুরু, বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি বিষাক্ত ইনজেকশনেও বেঁচে গেলেন নারী, এখন কী হবে শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও খোয়াল বাংলাদেশ ‘জেলার ২’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে গেল ‘ওম’ রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের
Logo
logo

তানজিদের ফিফটিতে অজিদের ওপর রাজত্ব করে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১৪ আগস্ট, ২০২৬, ০৯:০৮ এএম

তানজিদের ফিফটিতে অজিদের ওপর রাজত্ব করে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

ডারউইন টেস্টের প্রথম দিন নিজেদের কাজটা করেছেন পেসাররা। বাদ যাবেন কেন ব্যাটাররা? নিজেরা যখন সুযোগ পেল তখন দেখিয়ে দিচ্ছেন তানজিদ হাসান তামিম-মমিনুল হকরা।

 

মমিনুল অবশ্য আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন। বাংলাদেশকে দারুণ ভিত এনে দেওয়ার টেস্টে যে ১ রানের জন্য ফিফটিটা পাওয়া হয়নি বাঁহাতি ব্যাটারের। জশ হ্যাজলউডের করা অফ স্টাম্পের অনেক বাইরের বল মারতে গিয়ে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়েছেন তিনি। তাতে ৮ চারে ৪৯ রানে থামে তার ইনিংস।

 

আউট হওয়ার আগে তানজিদ তামিমের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০২ রানের দুর্দান্ত জুটি গড়েন মমিনুল। তাদের এই জুটিতে ভর করেই এখন বড় লিড নেওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। যদিও অস্ট্রেলিয়ার থেকে এখনো ১৭ রানে পিছিয়ে বাংলাদেশ। প্রথম সেশন শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১৮১ রান।

 

মমিনুল না পারলেও ঠিকই ফিফটি তুলে নিয়েছেন ওপেনার তানজিদ তামিম। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে অভিষেক ফিফটি পেয়েছেন তিনি। ক্যারিয়ারের প্রথম ফিফটির কাজ এখনো শেষ হয়নি তার। নাজমুল হোসেন শান্তর সঙ্গে বাংলাদেশকে লিড এনে দেওয়ার লক্ষ্যে লড়ছেন তিনি। 

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৭৪ রানে অপরাজিত আছেন তানজিদ তামিম।

১৪৪ বলের ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ১ ছক্কায়। সেঞ্চুরির পথে ছোটা বাঁহাতি ওপেনারের বিপরীতে ২৮ রানে ক্রিজে আছেন অধিনায়ক শান্ত। চার মেরেছেন ৩টি। তৃতীয় উইকেটে দুজনের জুটি দাঁড়িয়েছে ৪৩ রানে। 

 

দুর্দান্ত ব্যাটিংয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশনটাও তাই বাংলাদেশের। সেশনটা নিজেদের করে নেওয়ার আগে বাংলাদেশ দিনের শুরুটা করেছিল ১ উইকেটে ৯৬ রানে। এর আগে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয়। বাংলাদেশের হয়ে ৫৫ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন হাসান মাহমুদ।