NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, নভেম্বর ২১, ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘আপনারা একা নন’: গণহত্যার রায়ের পর রোহিঙ্গাদের পাশে থাকার প্রতিশ্রুতি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির নিউইয়র্কে মার্কিন নাগরিককে হত্যার ষড়যন্ত্রে ভারতীয় নাগরিকের ১৯ বছরের বেশি কারাদণ্ড জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী ২০২৭ সালে জাতিসংঘের খাদ্যসহায়তা কমেছে, তীব্র সংকটের শঙ্কা ইসলাম গ্রহণ করে মক্কায় ওমরাহ পালন—কে এই ব্রাজিলিয়ান নারী ফুটবলার ডিসেম্বরের শেষ সপ্তাহে দেখতে পারেন যে ১০ সিরিজ কুইন্সে ১৪০ কোটি ডলারের ভ্যান উইক এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ সম্পন্ন, যানজট কমাতে চালু নতুন লেন রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে নিউইয়র্ক সিটি হলের প্রদর্শনীতে স্থান পেল শেহানা হানিফের অভিষেকের শাড়ি পলাতক সরকারের সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী নেওয়া বন্ধ হয়েছিল : প্রধানমন্ত্রী
Logo
logo

আত্মসমর্পণের পর জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা


খবর   প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৬, ০৮:০৮ পিএম

আত্মসমর্পণের পর জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

ঢাকা : প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি নেওয়ার পর মূল্য পরিশোধ ও প্রচারের প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগে করা তার বিরুদ্ধে এ মামলা করা হয়। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তিনি আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। তানজিন তিশার আইনজীবী নেহার হোসেন ফারুকী বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২০২৫ সালের ৫ নভেম্বর তার বিরুদ্ধে আদালতে মামলা করেন অ্যাপোনিয়া ফ্যাশনের এক্সিকিউটিভ আমিনুল ইসলাম। আদালতের গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। তদন্ত শেষে ডিবি পুলিশ তানজিন তিশাকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। গত ১২ জুলাই তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি সংগ্রহ করেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা চালানো এবং মূল্য পরিশোধের আশ্বাস দেওয়া হলেও পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে মামলায় অভিযোগ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করা হয়।