NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
Logo
logo

ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে ওজন পার্ক পথমেলায় বাঙালির উপচে পড়া উন্মাদনা


খবর   প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে ওজন পার্ক পথমেলায় বাঙালির উপচে পড়া উন্মাদনা

নিউইয়র্কের ব্রুকলিনের ওজন পার্কে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে বর্ণাঢ্য পথমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ আগস্ট (রোববার) ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে অনুষ্ঠিত এ মেলা দুপুর থেকে রাত পর্যন্ত চলে। মেলায় বাংলাদেশি বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের স্টল বসে। নারী উদ্যোক্তারাও নিজেদের তৈরি বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে অংশ নেন। দিনভর হাজারো প্রবাসী বাংলাদেশি মেলায় ঘুরে ঘুরে পছন্দের পণ্য কেনেন। বিভিন্ন পর্যায়ে মূলধারার জনপ্রতিনিধিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে মেলাটি উৎসবমুখর হয়ে ওঠে।

ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে মেলাটি উদ্বোধন করেন বাংলাদেশি কমিউনিটির প্রিয় ব্যক্তিত্ব জাকির এইচ চৌধুরী। অনুষ্ঠানে আয়োজক ওয়ার্ল্ড বাংলা মিউজিকের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আজাদ এবং প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম এন জামান লাল্টুসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাকির এইচ চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি মইন চৌধুরী, ঠিকানার চেয়ারম্যান এম এম শাহীন, টাইম টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাহাদ সোলাইমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমল হোসেন কুনু, কামাল পাশা বাবুল, কাজী আজম, ফিরোজ আহমেদ, আহসান হাবিব, মাজেদা উদ্দিন, শামসুল আলম মজনু, গোলাম ছারওয়ার সুমন, তরিকুল ইসলাম, আব্দুল রশিদ বাবু, শামীম মাহমুদ, আরিফুল হক চৌধুরী, আবুল কালাম ভূঁইয়া, খান মোহাম্মদ টিপু, আবুল বাশার ভূঁইয়া, সাব্বির তাহের আবির, খায়রুল সুমন, নূর মোহাম্মদ মাহবুবুল আলম, নূর মোহাম্মদ কাউছার ও খায়রুল কবির খোকনসহ আরও অনেকে।

মেলার প্রোগ্রাম কমিটির আহ্বায়ক ছিলেন মোরশেদ আলম। প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন মাইন উদ্দিন তুহিন। সদস্য সচিব ছিলেন আল মামুন সবুজ। সমন্বয়ক ছিলেন ফরহাদ মৃধা এবং সহসমন্বয়ক ছিলেন প্রিন্স ও সাকিব করিম। এছাড়া নজরুল ইসলাম ও সাদ্দাম হোসেনসহ অনেকে আয়োজনে দায়িত্ব পালন করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন রেজাউল করিম তানভির, সাকি খান, সাকিব করিম, মাহফুজুর আলম, মশিউর রুবেল, হৃদয়, রোমেল, রাসেল, হারুন, মাহফুজুর রহমান, সাগর, রাব্বি, দুলাল, রকিব, রুবেল, মসু রুবেল, রাজু, হাসান ও জাহিদ হাসানসহ অনেকে।

অনুষ্ঠানের প্রধান অতিথি জাকির এইচ চৌধুরী বলেন, নতুন প্রজন্মকে বাংলা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং পরিবারভিত্তিক সামাজিক বন্ধন আরও দৃঢ় করাই তাঁদের অন্যতম লক্ষ্য।

আয়োজক অধ্যাপক সৈয়দ আজাদ বলেন, বাংলাদেশিরা আমেরিকার মাটিতে নিজেদের সংস্কৃতিকে ছড়িয়ে দিচ্ছেন। এই মেলার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আয়োজক এম এন জামান লাল্টু বলেন, তাঁরা যুগ যুগ ধরে এমন মেলার আয়োজন করে আসছেন। এটি একে অপরের প্রতি ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনের প্রতীক।

মেলার মূল মঞ্চে ছিল জমকালো সাংস্কৃতিক পরিবেশনা ও নৃত্য। মেলার অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভীন ও অভিনেত্রী মৌসুমি। তাঁদের দলীয় পরিবেশনায় বিপুলসংখ্যক দর্শকের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়। এছাড়াও বিন্দু কণা, কামরুজ্জামান বকুল, নাজু আকন্দ, শাহ মাহমুদ, কৃষ্ণা তিথি, ত্রিনিয়া হাসানসহ নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির পরিচিত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

মেলায় বিভিন্ন ধরনের মুখরোচক বাংলাদেশি খাবারের আয়োজনও ছিল। পুরো আয়োজনজুড়ে ফুটে ওঠে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাণের উচ্ছ্বাস। দিনব্যাপী আনন্দ, সাংস্কৃতিক পরিবেশনা, কেনাকাটা ও পারিবারিক মিলনমেলায় পরিণত হয় ওজন পার্কের পথমেলা।

মানবিক মূল্যবোধ, সাংস্কৃতিক চর্চা, সামাজিক দায়বদ্ধতা এবং প্রবাসী বাংলাদেশিদের ঐক্যের শক্তিকে একসূত্রে গেঁথে এ আয়োজন নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির একটি সফল ও স্মরণীয় আয়োজনে পরিণত হয়েছে। প্রবাসে থেকেও নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের শিকড়ের সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয়ই ছিল এ পথমেলার মূল বার্তা।