NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ৪, ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বে অব বেঙ্গল কনভারসেশন শুরু, বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি বিষাক্ত ইনজেকশনেও বেঁচে গেলেন নারী, এখন কী হবে শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও খোয়াল বাংলাদেশ ‘জেলার ২’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে গেল ‘ওম’ রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের
Logo
logo

প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া


খবর   প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৬, ০৯:০৮ এএম

প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া

ইশ, নাহিদ রানা যদি থাকতেন! বাংলাদেশের সমর্থকরা এমন আক্ষেপ করতেই পারেন। 

অস্ট্রেলিয়া মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে নেমে বল রাতে যেন ছড়ি ঘোরাচ্ছেন বাংলাদেশের পেসাররা।

ডারউইনের মারারা ওভালে নাহিদ খেলতে পারলে তিনিও হয়তো দারুণ কিছু করতেন। 

 

তবে চোটের কারণে নাহিদ না থাকলেও বাংলাদেশের অন্য তিন পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন তার অভাব আপাতত বুঝতে দিচ্ছেন না। 

ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে ডারউইন টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই অস্ট্রেলিয়াকে বিষম চাপে ফেলেছে বাংলাদেশ। ২২ ওভারে ৭৪ রানে ৪ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

 

দুই ওপেনার জেক ওয়েদারাল্ড ও ট্রাভিস হেডকে ফিরিয়েছেন হাসান। মারনাস লাবুশেন হয়েছেন ইবাদতের শিকার। আর মধ্যাহ্ন বিরতির আগে শেষ বলে ক্যামেরন গ্রিনকে আউট করেছেন তাসকিন।  

আউট হতে পারতেন স্টিভেন স্মিথও।

কিন্তু জীবন পেয়েছেন তিনি। ইবাদতের বলে স্মিথের দেওয়া ক্যাচ ছেড়েছেন তানজিদ হাসান।

 

অফ স্টাম্পের বাইরের বল ঠিকঠাক খেলতে পারেননি স্মিথ। ব্যাটের কানা ছুঁয়ে ক্যাচ যায় তৃতীয় স্লিপে। সামনে হাত বড়িয়ে বলে হাত ছোঁয়ালেও মুঠোয় নিতে পারেননি তানজিদ।

 

 

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২২ ওভারে ৭৪/৪ (ওয়েদারাল্ড ২৩, হেড ২২, গ্রিন ১৩, স্মিথ ৭*, লাবুশেন ১; হাসান ২/২৫, ইবাদত ১/১৭, তাসকিন ১/২৬)।
* প্রথম দিনের প্রথম সেশন শেষে।