NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩


খবর   প্রকাশিত:  ১২ আগস্ট, ২০২৬, ০৯:০৮ এএম

লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩

রান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজের তিন ক্রু নিহত হয়েছেন। মঙ্গলবার এ অঞ্চলের বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজটিতে হামলা চালানো হয়।

 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইয়েমেনের সরকারি বাহিনীর দুই সামরিক কর্মকর্তা ও দেশটির কোস্ট গার্ড সূত্র।

প্রতিবেদনে সামুদ্রিক নিরাপত্তা-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তানজানিয়ার পতাকাবাহী ‘তিহামাহ’ নামের একটি জাহাজে এ হামলা হয়। হামলায় নিহত তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক। জাহাজটি ওমানের সালালাহ বন্দর থেকে জিবুতির দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

 

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্য সংঘাত নতুন করে ছড়িয়ে পড়ার পর জাহাজে হুতিদের হামলায় প্রাণহানির এটিই প্রথম ঘটনা।

এর আগে গত মাসে সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে নৌ অবরোধ ঘোষণা করে হুতিরা। তাদের দাবি, ইয়েমেনের ওপর অবরোধ আরোপ করেছে রিয়াদ। তবে রিয়াদ এ অভিযোগ অস্বীকার করেছে।