NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ১২, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা


খবর   প্রকাশিত:  ১২ আগস্ট, ২০২৬, ০৯:০৮ এএম

দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা

দীর্ঘদিন ধরে একমাত্র সন্তানকে ঘিরেই নিজের জীবন সাজিয়েছেন অভিনেত্রী সোহানা সাবা। ব্যক্তিগত জীবনে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া এই অভিনেত্রীর জীবনে এবার এসেছে নতুন অধ্যায়।

 

 

প্রায় সাড়ে পাঁচ বছরের সম্পর্কের পর দেড় বছর আগেই বিয়ে করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবনের কথা জানিয়ে বিষয়টি সামনে আনেন সাবা।

সোহানা সাবার বর্তমান স্বামীর নাম ফয়সাল। পেশায় তিনি একজন ব্যবসায়ী।

তবে ব্যক্তিগত জীবনের এই অধ্যায় নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করতে চান না অভিনেত্রী। স্বামীর সঙ্গে ভালো আছেন—এটুকুই জানিয়েছেন তিনি।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সোহানা সাবা বলেন, ‘আমার স্বামী, আমরা ভালো আছি। সাড়ে পাঁচ বছরের সম্পর্ক।

বিয়ে অনেক আগে হয়েছে। দিন-তারিখ বলতে চাই না। আমার ছেলে অনেক খুশি।’

 

সাবার এই বক্তব্যের মধ্য দিয়ে তার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের খবর প্রকাশ্যে আসে। তবে বিয়ের দিন-তারিখ কিংবা স্বামীর সঙ্গে সম্পর্কের বিস্তারিত তথ্য জানাতে আগ্রহী নন তিনি।

বরং নতুন সংসারে ভালো থাকার কথাই জানিয়েছেন এই অভিনেত্রী।

 

এর আগে নির্মাতা ও অভিনেতা মুরাদ পারভেজের সঙ্গে ভালোবেসে ঘর বেঁধেছিলেন সোহানা সাবা। প্রায় এক দশকের সেই সংসারে তাদের একটি সন্তান রয়েছে। তবে ২০১৫ সালে সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে। বিচ্ছেদের পর একমাত্র সন্তানকে নিয়ে নিজের মতো করে জীবন এগিয়ে নেন তিনি।

টেলিভিশন নাটকের মাধ্যমে পরিচিতি পাওয়া সোহানা সাবা পরবর্তী সময়ে বড় পর্দায়ও নিজের অবস্থান তৈরি করেন। অভিনেত্রী ও নির্মাতা কবরীর পরিচালনায় ‘আয়না’ সিনেমার শুটিংয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তার যাত্রা শুরু হয়। তবে মুক্তির দিক থেকে মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ ছিল তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা। ‘খেলাঘর’ মুক্তির পরের মাসে প্রেক্ষাগৃহে আসে ‘আয়না’।

এরপর একে একে বেশ কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্রে অভিনয় করেন সোহানা সাবা। তার অভিনীত সিনেমার তালিকায় রয়েছে ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ও ‘অসম্ভব’। ভিন্নধর্মী গল্প ও চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায়ও নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি।

শুধু দেশের চলচ্চিত্রেই সীমাবদ্ধ থাকেননি সোহানা সাবা। ভারতের চলচ্চিত্রেও কাজ করেছেন এই অভিনেত্রী। দেশটির ‘ষড়্‌রিপু’ ও ‘এপার ওপার’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।