NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি


Shibbir Ahmed   প্রকাশিত:  ১১ আগস্ট, ২০২৬, ০৮:০৮ পিএম

বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি

শিব্বীর আহমেদ, নিউ ইয়র্ক: ১৯৪৭ সালের ঐতিহাসিক চুক্তিকে স্মরণ করে আজ ১১ আগস্ট বিশ্বজুড়ে স্বঘোষিত ‘বেলুচিস্তান স্বাধীনতা দিবস’ পালন করছেন বেলুচ জাতীয়তাবাদী, অধিকারকর্মী ও প্রবাসী সম্প্রদায়।জাতীয়তাবাদীদের দাবি অনুযায়ী, ১৯৪৭ সালের ১১ আগস্ট ব্রিটিশ শাসন অবসানের পর 'কালত খানাত' (Khanate of Kalat) একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তবে এর মাত্র কয়েক মাস পর, ১৯৪৮ সালের মার্চ মাসে পাকিস্তান অঞ্চলটি নিজেদের অন্তর্ভুক্ত করে নেয়। বেলুচ আন্দোলনকারীরা দীর্ঘ সময় ধরে এই দিনটিকে তাদের মূল স্বাধীনতা দিবস হিসেবে দাবি করে আসছেন।

আজকের দিনটি উপলক্ষে যুক্তরাজ্য, জার্মানি, কানাডাসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বেলুচ সংগঠনগুলো সমাবেশ, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও হ্যাশট্যাগ ব্যবহারের মাধ্যমে এই দিবসের পক্ষে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা চলছে। স্বঘোষিত 'রিপাবলিক অব বেলুচিস্তান' সরকার দিনটি উদযাপনের জন্য বিশেষ বার্তা প্রকাশ করেছে।

তবে আন্তর্জাতিক অঙ্গনে এই দিবসের কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই। জাতিসংঘ বা বিশ্বের কোনো সার্বভৌম রাষ্ট্র বেলুচিস্তানের এই স্বঘোষিত স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি। অন্যদিকে, পাকিস্তান সরকার বেলুচ জাতীয়তাবাদীদের এই দাবিকে সম্পূর্ণ নাকচ করে দিয়ে আসছে। ইসলামাবাদের পক্ষ থেকে বেলুচিস্তানকে পাকিস্তানের একটি অবিচ্ছেদ্য এবং আইনি অংশ হিসেবে গণ্য করা হয় এবং অঞ্চলটিতে যেকোনো ধরনের বিচ্ছিন্নতাবাদী তৎপরতাকে কঠোর হস্তে দমন করার নীতি বজায় রাখা হয়েছে।