NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩, ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বে অব বেঙ্গল কনভারসেশন শুরু, বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি বিষাক্ত ইনজেকশনেও বেঁচে গেলেন নারী, এখন কী হবে শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও খোয়াল বাংলাদেশ ‘জেলার ২’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে গেল ‘ওম’ রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের
Logo
logo

বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত


খবর   প্রকাশিত:  ১১ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

ঢাকায় উদযাপিত হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আশিয়ানের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব, সংলাপ ও সহযোগিতা আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

 

সোমবার (১০ আগস্ট) রাজধানীর গুলশানের রেনেসাঁ ঢাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আশিয়ানভুক্ত দেশগুলোর ঢাকায় নিযুক্ত মিশনপ্রধানরা এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

অনুষ্ঠানের মাধ্যমে আশিয়ানের প্রায় ছয় দশকের অর্জন, দক্ষিণ-পূর্ব এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য এবং শান্তিপূর্ণ, সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ গড়ার অভিন্ন প্রত্যয় তুলে ধরা হয়।

প্রতিবছর ৮ আগস্ট আশিয়ান দিবস পালন করা হয়। ১৯৬৭ সালের ৮ আগস্ট ব্যাংককে পাঁচটি দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড আশিয়ান প্রতিষ্ঠার ঘোষণা দেয়।

 

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিল ‘নেভিগেটিং আওয়ার ফিউচার, টুগেদার’। আঞ্চলিক যোগাযোগের স্থিতিস্থাপকতা, জ্বালানি নিরাপত্তা এবং খাদ্য সরবরাহের স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এ প্রতিপাদ্যে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আশিয়ান ঢাকা কমিটির চেয়ারম্যান ও ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা উথমান। এরপর ২০২৬ সালে আশিয়ানের সভাপতিত্বকারী দেশ ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেট আশিয়ান দিবস উপলক্ষে বক্তব্য দেন।

অনুষ্ঠানে ২০২৬ সালে আশিয়ান ঢাকা কমিটির বিভিন্ন কার্যক্রম ও অংশীদারদের সঙ্গে সম্পৃক্ততার ওপর একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি ফিলিপাইনের আশিয়ান সভাপতিত্বের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আরেকটি ভিডিও প্রদর্শন করা হয়। পরে প্রধান অতিথি বক্তব্য দেন।

 

প্রায় ছয় দশক ধরে আশিয়ান আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অভিন্ন সমৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদার করে চলেছে সংগঠনটি।

অনুষ্ঠান শেষে আশিয়ানভুক্ত দেশগুলোর মিশনপ্রধানদের অংশগ্রহণে একটি দলীয় ছবি তোলা হয়।