NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ৪, ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বে অব বেঙ্গল কনভারসেশন শুরু, বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি বিষাক্ত ইনজেকশনেও বেঁচে গেলেন নারী, এখন কী হবে শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও খোয়াল বাংলাদেশ ‘জেলার ২’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে গেল ‘ওম’ রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের
Logo
logo

কেইনের ঝুলিতে দ্বিতীয় ‘গোল্ডেন শু’


খবর   প্রকাশিত:  ১১ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

কেইনের ঝুলিতে দ্বিতীয় ‘গোল্ডেন শু’

ইউরোপের সেরা গোলদাতার সিংহাসনে আবার বসলেন বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড হ্যারি কেইন। ২০২৫-২৬ মৌসুমে ইউরোপের শীর্ষ গোলদাতা হিসেবে দ্বিতীয়বারের মতো মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন শু’ নিজের করে নিয়েছেন বায়ার্ন তারকা।

 

এর আগে ২০২৪ সালেও ইউরোপের সেরা গোলদাতার এই স্বীকৃতি পেয়েছিলেন কেইন। আগামী ১৯ আগস্ট বায়ার্ন মিউজিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে তুলে দেওয়া হবে কাঙ্ক্ষিত এই পুরস্কার।

এ দিয়ে অন্তত দুবার গোল্ডেন শু জেতা ইতিহাসের হাতেগোনা ফুটবলারদের অভিজাত তালিকায় নাম লেখালেন কেইন। এই জায়গায় তার চেয়ে এগিয়ে আছেন কেবল দুই ফুটবল মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।

 

সদ্য সমাপ্ত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের জার্সিতে গোলের সুবাস ছড়িয়েছেন কেইন। ৬৫ ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন রেকর্ড ৭৩ বার, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৮ গোল। একবিংশ শতাব্দীতে একক মৌসুমে এটি দ্বিতীয় সর্বোচ্চ গোলের কীর্তি; যার ওপরে আছেন কেবল ২০১১-১২ মৌসুমে রেকর্ড গড়া লিওনেল মেসি।

৩৩ ছুঁইছুঁই এই ইংলিশ স্ট্রাইকার টানা তৃতীয়বারের মতো বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতার মুকুট নিজের দখলে রেখেছেন।

একই সাথে ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনটি ছিল তার দখলে। শুধু তা-ই নয়, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে এক ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোলের মাইলফলক ছুঁয়ে নতুন ইতিহাস গড়েছেন কেইন।

 

জাতীয় দলের জার্সিতেও কেইনের ছন্দ ছিল চোখে পড়ার মতো। থ্রি লায়ন্সদের সর্বোচ্চ এই গোলদাতার অধিনায়কত্বে বাছাইপর্ব ও মূল টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে ১৯৬৬ সালের পর বিশ্বমঞ্চে নিজেদের সেরা সাফল্য পায় ইংল্যান্ড। সেই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল ব্রিটিশ ফুটবলার হিসেবে নিজের নাম অমর করে রেখেছেন কেইন।