NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ১২, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

৯ আগস্ট রবিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড


খবর   প্রকাশিত:  ০৯ আগস্ট, ২০২৬, ০৪:০৮ এএম

৯ আগস্ট রবিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

৯ আগস্ট রবিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশীয় মিলনমেলা ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড’। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপ-এই সাত দেশের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য এবং ঐক্যের অনন্য বার্তা নিয়ে এই প্যারেডের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এক অঞ্চল : এক সংস্কৃতি : এক ভবিষ্যৎ’ (Together We Can Make a Difference)।

দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে এক নতুন মেলবন্ধন ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে এই প্যারেডের মূল প্রতিপাদ্যকে ধারণ করে থিম সং লিখেছেন দেশের খ্যাতিমান শিশুসাহিত্যিক ও কবি হুমায়ুন কবীর ঢালী। গানটির মর্মস্পর্শী মুখবন্ধ হলো: “জ্যাকসন হাইটসের রাজপথে আজ রঙের মশাল জ্বলে, / সাতটি দেশের হৃদয় নাচে প্রেমের কথা বলে। / নিউইয়র্কের আকাশ জুড়ে রংধনুর রঙ ছড়ায়, / দক্ষিণ এশিয়ার ভাই-বোনেরা ঐক্যে মিশে যায়।” এদিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই প্যারেড জ্যাকসন হাইটসের ৬৯ স্ট্রিট থেকে ৩৭ এভিনিউ হয়ে ৮৭ স্ট্রিট পর্যন্ত প্রদক্ষিণ করবে বলে জানিয়েছেন আয়োজকরা।