NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, আগস্ট ১২, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

নিউইয়র্কে নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামকে নাগরিক সংবর্ধনা


খবর   প্রকাশিত:  ০৮ আগস্ট, ২০২৬, ১১:০৮ এএম

নিউইয়র্কে নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামকে নাগরিক সংবর্ধনা

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলামের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে এক বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী-৫ আসনের সর্বস্তরের প্রবাসীদের উদ্যোগে গত ৫ আগস্ট (বুধবার) সন্ধ্যা ৭টায় ব্রুকলিনের জলসা রেস্টুরেন্টে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

আয়োজক কমিটির সভাপতি ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য নাঈম টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফখরুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য সচিব মোশাররফ হোসেন ফয়সাল, যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, মিজানুর রহমান ও মোতাসিম বিল্লাহ সিরাজী, প্রধান সমন্বয়কারী মোশারফ হোসেন সবুজ, যুগ্ম সমন্বয়কারী আকরামুল হাসান ও দেলোয়ার হোসেন সাহেল, যুগ্ম সদস্য সচিব নুরুল ইসলাম বাবু ও মোরসালিন হোসাইনসহ নোয়াখালী-৫ আসনের বিপুলসংখ্যক প্রবাসী।

সংবর্ধনায় ফখরুল ইসলাম এমপি বলেন, দেশের অর্থনীতি ও উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নোয়াখালীর উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসীদের পরামর্শ ও সহযোগিতা সবসময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। 

তিনি বলেন, নোয়াখালীকে একটি আধুনিক ও বিনিয়োগবান্ধব জেলায় পরিণত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
তিনি নোয়াখালীতে আন্তর্জাতিক মানের একটি বিমানবন্দর প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের একটি প্রকল্প বাস্তবায়িত হলে জেলার যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং প্রবাসীদের যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এ স্বপ্ন বাস্তবায়নে সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রবাসীদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে গিয়াস আহমেদ বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। নোয়াখালীর উন্নয়নে প্রবাসীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে ফখরুল ইসলাম এমপিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে নোয়াখালী-৫ আসনের প্রবাসীসহ অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সহযোগিতাকারীদের ধন্যবাদ জানানো হয়।