NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩, ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বে অব বেঙ্গল কনভারসেশন শুরু, বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি বিষাক্ত ইনজেকশনেও বেঁচে গেলেন নারী, এখন কী হবে শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও খোয়াল বাংলাদেশ ‘জেলার ২’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে গেল ‘ওম’ রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের
Logo
logo

সব সরকারি দপ্তরের জন্য জরুরি নির্দেশনা


খবর   প্রকাশিত:  ০৪ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

সব সরকারি দপ্তরের জন্য জরুরি নির্দেশনা

আগামী ২৫ মে ২০২৭ পর্যন্ত সব সরকারি দপ্তরের দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগো ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি দপ্তরগুলোকে নির্ধারিত সময় পর্যন্ত সব ধরনের দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’-এর লোগো যথাযথভাবে ব্যবহার করতে হবে।

 

এতে আরো বলা হয়, নির্ধারিত লোগোটি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে সংগ্রহ করা যাবে।


 

সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে নির্দেশনাটি যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে। সরকারি উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সাহিত্যকে নতুন প্রজন্মের কাছে আরো ব্যাপকভাবে তুলে ধরতে ‘নজরুল বর্ষ’ উদ্‌যাপনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সেই কর্মসূচির অংশ হিসেবেই সরকারি দাপ্তরিক যোগাযোগে ‘নজরুল বর্ষ’-এর লোগো ব্যবহারের এ নির্দেশনা দেওয়া হয়েছে।