NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ


খবর   প্রকাশিত:  ২১ জুলাই, ২০২৬, ০৯:০৭ এএম

নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নামকরণ

রুদ্র মাসুদ//

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রংক্সের বিচ এভিনিউ এবং ইস্ট ১৭২ স্ট্রিটের সংযোগস্থলটি এখন থেকে ‘ডিটেক্টিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে’ নামে পরিচিত হবে। শনিবার (১৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের নামে এই সড়কের নামকরণ করা হয়।

বৈরী আবহাওয়ার মধ্যেও সড়কের নামফলক উন্মোচন অনুষ্ঠানে এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশসহ নিউইয়র্ক সিটি ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, দিদারুল ইসলামের স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্য এবং বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের অবতারণা হয়।

গত বছরের ২৮ জুলাই নিউইয়র্কের ম্যানহাটনের ৩৪৫ পার্ক এভিনিউতে একটি ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় বন্দুকধারীর গুলিতে নিহত হন এনওয়াইপিডি কর্মকর্তা দিদারুল ইসলাম। মৃত্যুর পর তাকে মরণোত্তর ‘ডিটেক্টিভ ফার্স্ট গ্রেড’ পদোন্নতি দেওয়া হয়।

দিদারুল ইসলাম পরিবার-পরিজন নিয়ে ব্রংক্সের পার্কচেস্টারে বসবাস করতেন। তার মৃত্যুর কিছুদিন পর জন্ম নেয় তার তৃতীয় সন্তান আরহাম, যার বয়স এখন ১১ মাস। অপর দুই সন্তান হলেন আহিয়ান ও আজহান। দিদারুলের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নিউইয়র্ক সিটি কাউন্সিল এই সড়কের নামকরণ করে।

সড়কের নামকরণ অনুষ্ঠানে দিদারুল ইসলামের বীরত্বের কথা স্মরণ করে এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ বলেন, ‘এই রাস্তাটি এখন এমন এক ব্যক্তির নাম বহন করবে, যিনি নিউইয়র্ককে নিজের আবাসস্থল বানিয়েছিলেন এবং একে রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন।’