NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩, ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বে অব বেঙ্গল কনভারসেশন শুরু, বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি বিষাক্ত ইনজেকশনেও বেঁচে গেলেন নারী, এখন কী হবে শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও খোয়াল বাংলাদেশ ‘জেলার ২’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে গেল ‘ওম’ রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের
Logo
logo

বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিক‌দের জন্য দূতাবাসের জরুরি নি‌র্দেশনা


খবর   প্রকাশিত:  ২১ জুলাই, ২০২৬, ০৯:০৭ এএম

বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিক‌দের জন্য দূতাবাসের জরুরি নি‌র্দেশনা

ঘূর্ণিঝড়ের মৌসুমকে কেন্দ্র ক‌রে বাংলাদেশে ভ্রমণরত বা বসবাসকারী যুক্তরাষ্ট্রের নাগরিক‌দের জন্য নি‌র্দেশনা দি‌য়ে‌ছে ঢাকার মা‌র্কিন দূতাবাস।

সোমবার (২০ জুলাই) মা‌র্কিন দূতাবাস এক বার্তায় ব‌লে‌ছে, এখন ঘূর্ণিঝড়ের মৌসুম।

বাংলাদেশে ভ্রমণরত বা বসবাসকারী যুক্তরাষ্ট্রের নাগরিকরা ঝড়ের পূর্বপ্রস্তুতির জন্য নিচের পরামর্শগুলো অনুসরণ করুন—

 

যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা পেতে step.state.gov এ STEP এর জন্য নিবন্ধন করুন। বড় কোনো ঝড়ের সময় STEP আমাদের জন্য আপনার দেওয়া জরুরি নম্বরে যোগাযোগ করা আরো সহজ করে তোলে।

বার্তায় উ‌ল্লেখ করা হয়, পরিকল্পনা তৈরি রাখুন। ফ্লাইট না পাওয়া গেলে ঝড়ের সময় কিভাবে নিরাপদ থাকবেন এবং প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রাখবেন।

এই ধরনের পরিস্থিতি ঘটলে কী করবেন তা নিয়ে আলোচনা করুন।

 

জরুরি সরঞ্জামগুলো প্রস্তুত রাখুন। আপনার পাসপোর্ট, প্রয়োজনীয় কাগজপত্র, প্রেসক্রিপশন অনুযায়ী নেওয়া ওষুধ এবং স্থানীয় মুদ্রার মতো গুরুত্বপূর্ণ জিনিস রাখার জন্য একটি পানিরোধী প্লাস্টিক ব্যাগ রাখা ভালো। 

পাশাপাশি, আপনার মোবাইল ফোনের জন্য বহনযোগ্য চার্জার, টর্চলাইট এবং পর্যাপ্ত পানিসহ প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখার বিষয়টি নিশ্চিত করুন।