NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৯/১১ হামলার ২৫ বছর, ‘কখনোই ভুলব না’ বার্তা ট্রাম্পের ‘একটি ছবি তুলতে পারি?’ মোদিকে ঘিরে ব্রিকস প্রতিনিধিদের ভিড় এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা বাংলাদেশকে নিয়ে আয়োজিতব্য প্রথম ফিফা টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি
Logo
logo

স্পেনের বিশ্বকাপ জয়ে নাদাল-আালকারাজের উচ্ছ্বাস


খবর   প্রকাশিত:  ২০ জুলাই, ২০২৬, ১০:০৭ এএম

স্পেনের বিশ্বকাপ জয়ে নাদাল-আালকারাজের উচ্ছ্বাস

দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো সোনালি ট্রফিটা জিতেছে তারা।

স্পেনের স্মরণীয় মুহূর্তটা উপভোগ করেছেন টেনিসের দুই কিংবদন্তি রাফায়েল নাদাল ও কার্লোস আলকারাজ।

 

নাদাল পরিবার ও বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ জয় উদযাপন করলেও মাঠে বসে স্মরণীয় মুহূর্তের সাক্ষী হন আলকারাজ। স্পেনের বিশ্বকাপ জয়ের পর সামাজিক মাধ্যমে নাদাল লিখেছেন, ‘চল উদযাপনে মাতি। দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন।

’ অন্যদিকে আলকারাজ লিখেছেন, ‘চল এবার আনন্দ করি স্পেন।’ মাঠে ঢুকে পড়ে লামিনে ইয়ামালদের সঙ্গে আনন্দও করেছেন আলকারাজ।

 

 

স্পেনের বিশ্বকাপ জয় নিয়ে আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলেন নাদাল। ফাইনাল নিয়ে সামাজিক মাধ্যমে ২২ গ্র্যান্ড স্লামজয়ী কিংবদন্তি লিখেন, ‘আমার বিশ্বাস, আমরা জিতব।

ছোটবেলা থেকেই ফুটবল আমার প্রিয় খেলাগুলোর একটি। ২০১০ বিশ্বকাপ ফাইনালের অনুভূতি আজও ভুলতে পারিনি। আগামীকাল আবার এমন একটি ঐতিহাসিক ম্যাচ উপভোগ করার সুযোগ পাচ্ছি। প্রতিপক্ষ আর্জেন্টিনা এবং দেশটিকে আমি গভীরভাবে শ্রদ্ধা করি। দলের জন্য শুভকামনা।
ভামোস এস্পানিয়া!’

 

 

ম্যাচের ১০৬ মিনিটে জয়সূচক গোলটি করেন স্পেনের নায়ক ফেরান তোরেস। পুরো ম্যাচে আধিপত্য দেখালেও গোলের দেখা পাচ্ছি না ‘লা রোহারা’। পরে বদলি নেমে অতিরিক্ত সময়ে সেই ডেডলক ভাঙেন বার্সেলোনার ফরোয়ার্ড।