NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১৮, ২০২৬ | ৩ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মেজর মোজাফফরকে গ্রেফতার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদ্ঘাটনের সম্ভাবনা আইওএম প্রধানের সঙ্গে মাহদী আমিনের বৈঠক যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে, শুল্ক বাড়ানোর হুমকি ট্রাম্পের মেসি-জাদুতে মুগ্ধ শাকিরা, আন্তোনেল্লাকে দিলেন সাফল্যের কৃতিত্ব বিশ্বকাপ ফাইনালের আগে সমালোচকদের জবাব দিলেন লিওনেল মেসি বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথমবার ফাইনালে হাফটাইম শো দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ২০২০ নির্বাচনে চীনের হস্তক্ষেপের দাবি ট্রাম্পের, অভিযোগ অস্বীকার করল বেইজিং
Logo
logo

ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন


খবর   প্রকাশিত:  ১৮ জুলাই, ২০২৬, ১০:০৭ এএম

ওয়েস্টার্ন নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যের আংশিক কমিটির অনুমোদন

যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন নিউইয়র্কে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের ৭১ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি কণ্ঠভোটের মাধ্যমে অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিতে সুনামগঞ্জের ইমতিয়াজ আহমদ বেলাল সভাপতি এবং বরিশালের আবু জাফর ফরাজী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের মোহাম্মদ ফখর উদ্দিন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সুনামগঞ্জের সুমন আহমেদ।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে সিলেটের ফরিদ খন্দকার আখতার ও মৌলভীবাজারের আব্দুল ওয়াহেদ তামজিদ ও আবেদুর রহমান বাবলু, কোষাধ্যক্ষ হিসেবে সিলেটের আবুল হাসান মো. নোমান, দপ্তর সম্পাদক হিসেবে ঢাকার আবদাল হুসেন এবং প্রচার সম্পাদক হিসেবে সিলেটের ফরিদ হোসেন ও সহ প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার গিয়াস উদ্দিন খান।

কমিটিতে সহ সভাপতি হিসেবে রয়েছেন এস এম শাহাজাদা,গাজী হাফিজুর রহমান, একে এম হাসান,আহমদ হোসেন, আমিনুল ইসলাম, বাতেন সরকার, মোঃ সোহেল সর্দার, শামীম তরফদার, মনিরুল ইসলাম, জাহিদ বিশ্বাস, ফয়েজ আহমদ, মোঃ লুৎফর রহমান, ছামছুল হক, আতিকুর রহমান, নাজীবুল হক চৌধুরী, জুবায়ের আহমদ এবং নাফিস আহমেদ।

যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সবুজ মিয়া, মোঃ ইছমাইল, তাজুল হোসেন, ছায়েদুর রহমান, মোঃ আবু হানিফ বেপারী। কমিটিতে আরও রয়েছেন, আইন বিষয়ক সম্পাদক মুন্সিগঞ্জের রনি মৃধা; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ঢাকা জাহাঙ্গীর হোসেন; ছাত্র বিষয়ক সম্পাদক হবিগঞ্জের ছারওয়ার মাহমুদ; মহিলা বিষয়ক সম্পাদক সিলেটের মোছাম্মত ছুমাইয়া আকতার; বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুনামগঞ্জের খুসবা বেগম; যুব বিষয়ক সম্পাদক টাংগাইলের মোঃ আব্বাস উদ্দিন; তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বরিশালের আবদুল লতিফ; যোগাযোগ সম্পাদক সিলেটের সৈয়দ রাসেল আলি; ধর্ম বিষয়ক সম্পাদক ঢাকার আকরাম হোসেন চৌধুরী; সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক কুমিল্লার কিবরিয়া হোসেন মুমিত।

এ ছাড়া  সদস্য হিসেবে রয়েছেন সিলেটের ইসফাক আমিন চৌধুরী, মুজিব হায়দার বদরুল, মোঃ আজির উদ্দিন, আব্দুস ছাত্তার, তাজ উদ্দিন আহমেদ, চমক মিয়া, মাজেদ আহমদ,  নাজিম হোসেন, আবুল হোসেন; সুনামগঞ্জের শুকুর আলী, আলী হোসেন,  নবিজ আলী, মোঃ লায়েছ মিয়া, বাশার রহমান, আব্দুল নূর; হবিগঞ্জের জাকির চৌধুরী, সোহান আহমদ খান, মোহাম্মদ আহমদ, ইকরামুল হক, সুমন আহমদ; চট্টগ্রামের  সুহান আহমেদ খান,মোঃ ফয়ছল আহমদ; ব্রাহ্মণবাড়িয়ার ইব্রাহীম বুলবুল, ইব্রাহিম বুলবুল; বরিশালের সৈয়দ সানজিদ; ঢাকার মোঃ আখতার হোসেন রোবেল, কুমিল্লার সুহেল আহমদ মোল্লা এবং বড়লেখার আশোক উদ্দিন।

নেতারা বলেন, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য সুদৃঢ় করা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে নবগঠিত কমিটি কাজ করবে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।