NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১৮, ২০২৬ | ২ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বকাপ ফাইনালের আগে সমালোচকদের জবাব দিলেন লিওনেল মেসি বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথমবার ফাইনালে হাফটাইম শো দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ২০২০ নির্বাচনে চীনের হস্তক্ষেপের দাবি ট্রাম্পের, অভিযোগ অস্বীকার করল বেইজিং বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, সর্বনিম্ন কত? সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র জুলাই শহীদ দিবস আজ সেমিফাইনালে গোল না করেও গোল্ডেন বুটের দৌড়ে এমবাপেকে ছাড়ালেন মেসি যৌন নিপীড়ন মামলায় ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
Logo
logo

সারা দেশে জুলাই শহীদদের কবরে শ্রদ্ধা


খবর   প্রকাশিত:  ১৭ জুলাই, ২০২৬, ১০:০৭ এএম

সারা দেশে জুলাই শহীদদের কবরে শ্রদ্ধা

ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে দিনটি রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ।

গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শহীদদের স্মৃতিস্তম্ভ ও কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনারও আয়োজন রয়েছে।  সারা দেশের প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত...

ঝালকাঠি

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস’।

বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে পুলিশ বিভাগ, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভার শুরুতে জুলাই যুদ্ধের বীর শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। 

 

রাজশাহী
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে মহান জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। প্রথমে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে তিনি পুনরায় শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।

 

সিলেট 

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে নগরের রিকাবীবাজারে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সিটি করপোরেশনের কর্মকর্তারা।
 
এ সময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ প্রমুখ।

এর আগে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় শহীদ পরিবারের পক্ষে বক্তব্য দেন শহীদ পাভেলের বাবা মো. রফিক উদ্দিন এবং শহীদ মিনহাজ আহমদের বড় ভাই সাঈদ আলমগীর। এছাড়া বক্তব্য দেন জুলাই যোদ্ধা সংসদ সিলেটের আহ্বায়ক লিটন আহমেদ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’র সদস্যসচিব আব্দুল মতিন।

ঠাকুরগাঁও
যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বরে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে।

জেলা প্রশাসক মো. রফিকুল হক এবং পুলিশ সুপার বেলাল হোসেন,শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এক বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা এর সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. কামরুন্নাহার তামান্না, বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহা. আব্দুর রউফ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার।