NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র


খবর   প্রকাশিত:  ১৭ জুলাই, ২০২৬, ১০:০৭ এএম

সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র

বিচ্ছেদ নিয়ে আইনি লড়াইয়ের মধ্যেই সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট দিয়েছেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। পুরনো একটি ভিডিও শেয়ার করে নিজের কষ্ট, মানসিক আঘাত ও সুস্থ হয়ে ওঠার সংগ্রামের কথা জানিয়েছেন তিনি।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভিডিওতে ছেলেদের সঙ্গে সময় কাটানোর পুরনো মুহূর্ত দেখা যায়। ভিডিওটির সঙ্গে সেলিনা লেখেন, ‘ভাঙা টুকরোগুলোও যে আরো ভেঙে যেতে পারে, তা নিজের হৃদয় দেখার আগে বুঝিনি। আমার তিন ছেলেকে মিস করছি।

তাদের আবার জীবনে ফিরে পাওয়ার অপেক্ষায় আছি।’

 

ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ পোস্টে সেলিনা বলেন, ‘মানুষ তাকে শক্ত মনে করলেও কষ্ট ও মানসিক আঘাত তাকে শক্ত করেনি। বরং বারবার ভেঙে দিয়েছে।

তিনি বলেন, ‘মানুষ বলে, মানসিক আঘাত তোমাকে শক্ত করেছে।

কিন্তু এটা সত্য নয়। মানসিক আঘাত আমাকে গড়ে তোলেনি, বরং ভেঙে দিয়েছে।

 

যখনই মনে হয় তিনি নিজেকে সামলে নিয়েছেন, তখনই পুরোনো ক্ষত আবার জেগে ওঠে। স্মৃতি ফিরে আসে এবং হৃদয়ে নতুন করে কষ্ট হয়।’


 

এমন পরিস্থিতিতে তিনি কিছুটা নিজেকে গুটিয়ে নেন।

নিজের কষ্ট থেকে পালানোর জন্য নয়, বরং তা সামলে বেঁচে থাকার জন্যই এমন করেন বলে জানান অভিনেত্রী।

 

সেলিনা বলেন, ‘মানসিক আঘাত তার জীবনের কিছু অংশ ও নিজের পরিচয়ের কিছুটা কেড়ে নিয়েছে। তবে মানুষ তার মধ্যে যে শক্তি দেখে, তা কষ্ট থেকে আসেনি। বরং প্রতিবার ভেঙে পড়ার পরও সুস্থ হওয়ার সিদ্ধান্ত থেকেই সেই শক্তি এসেছে।’

এদিকে, স্বামী পিটার হাগের সঙ্গে বিচ্ছেদ নিয়ে আইনি লড়াই চলছে সেলিনার। গত বছর অস্ট্রিয়ার আদালতে বিচ্ছেদের আবেদন করেন পিটার।

সম্প্রতি সেলিনার অভিযোগের ভিত্তিতে পিটারের বিরুদ্ধে মামলা করেছে মুম্বাই পুলিশ। শারীরিক নির্যাতন, নিষ্ঠুরতা, হুমকি ও দীর্ঘদিনের হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে।

উল্লেখ্য, ২০১০ সালে পিটার হাগকে বিয়ে করেন সেলিনা জেটলি। ২০১২ সালে তাদের যমজ ছেলে হয়। ২০১৭ সালে আবার যমজ সন্তানের জন্ম দেন সেলিনা। তবে তাদের একজন জন্মের কিছুদিন পর মারা যায়।