NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

আগে বিয়ে না করাই ভালো: সোহানা সাবা


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৫, ০১:১৫ এএম

>
আগে বিয়ে না করাই ভালো: সোহানা সাবা

জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। ছোট ও বড় পর্দায় অভিনয়ের পাশাপাশি কথা বলাতেও তিনি বেশ পটু। গত মাসেই বিটিভিতে ‘তারার মেলা’ নামে একটি সাপ্তাহিক সেলিব্রেটি শো উপস্থাপনা শুরু করেছেন তিনি। অনুষ্ঠানটির জন্য ভালো সাড়াও পাচ্ছেন।

কাজের বাইরে সাবার সময় কাটে একমাত্র ছেলে শুদ্ধ স্বরবর্ণকে নিয়েই। গত সাত বছর ধরে ছেলেকে নিয়েই জীবন কাটাচ্ছেন সিঙ্গেল মাদার সাবা। সম্প্রতি ঘর-সংসার নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি। তার কথায়, ‘৩০ বছরের আগে বিয়ে না করাই ভালো।’

সোহানা সাবা বলেন, ‘আমি পণ করিনি সারাজীবন একা থাকব। যখন সময় হবে তখনই সঙ্গী খুঁজে নেব। আমি ক্লাস এইট-নাইন থেকে শোবিজে কাজ শুরু করি। এরপর শুধু কাজের মধ্যেই ছিলাম। বিয়ের পর আমার জীবনটা আরও ছোট হয়ে আসে। আমার বন্ধুরা পড়াশোনার পর জীবনটা উপভোগ করার অনেক সময় পেয়েছে। আমি তখন সংসার আর অভিনয় নিয়ে ব্যস্ত ছিলাম। আমি মনে করি, ৩০ বছরের আগে বিয়ে না করাই ভালো।’

একটু আগে আগে বিয়ে করে ভুল করেছেন নাকি? এমন প্রশ্নে অভিনেত্রীর জবাব, ‘কার সঙ্গে কার জুটি, সেটা আল্লাহ ঠিক করে রেখেছেন। আমার ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। আমি বলতে চাই, বিয়ে মানে একটা লাইফটাইম ডিসিশন। তাই একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত।’

উল্লেখ্য, সম্প্রতি অভিনেত্রী অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’ সিনেমার কাজ সমাপ্ত করেছেন সাবা। শেষ করেছেন আরেক গুণী অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের ‘মানিকের লাল কাঁকড়া’র কাজ। কিছুদিন আগে কলকাতার একটি সিনেমাতেও কাজ করেছেন তিনি।