NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ৪, ২০২৬ | ১৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বে অব বেঙ্গল কনভারসেশন শুরু, বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি বিষাক্ত ইনজেকশনেও বেঁচে গেলেন নারী, এখন কী হবে শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও খোয়াল বাংলাদেশ ‘জেলার ২’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে গেল ‘ওম’ রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের
Logo
logo

জুলাই শহীদদের স্মরণে বিশেষ সভা শনিবার, থাকবেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৬, ১০:০৭ এএম

জুলাই শহীদদের স্মরণে বিশেষ সভা শনিবার, থাকবেন প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের স্মরণে আগামী শনিবার (৪ জুলাই) একটি বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে। ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাইযোদ্ধা কেন্দ্রীয় কমিটি’র যৌথ আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

 

শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এই বিশেষ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহিদ ব্যক্তিদের পরিবারের সদস্যরা এবং আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধারা উপস্থিত থাকবেন।’