NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

মরক্কোর বিস্ময়বালককে নিয়ে ইউরোপ জায়ান্টদের কাড়াকাড়ি


খবর   প্রকাশিত:  ২৯ জুন, ২০২৬, ১০:০৬ এএম

মরক্কোর বিস্ময়বালককে নিয়ে ইউরোপ জায়ান্টদের কাড়াকাড়ি

মরক্কোর ফুটবলের নতুন বিস্ময়বালক আয়ুব বুয়াদ্দিকে ঘিরে শুরু হয়েছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর তুমুল প্রতিযোগিতা। মাত্র ১৮ বছর বয়সেই লিলের এই মিডফিল্ডার নিজের প্রতিভার ঝলক দেখিয়ে জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ও বায়ার্ন মিউনিখের নজরে।

 

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট জানিয়েছে, বুয়াদ্দিকে নিয়ে একাধিক ক্লাব আগ্রহী হলেও তাকে সহজে ছাড়তে রাজি নয় লিল। তরুণ এই মিডফিল্ডারের জন্য ৮০ থেকে ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দাবি করছে ফরাসি ক্লাবটি। পাশাপাশি, চুক্তি সম্পন্ন হলেও তাকে আরো এক মৌসুম ধারে রেখে দিতে চায় তারা।

বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহের পেছনে রয়েছে মিডফিল্ড সংকট।

কাসেমিরোর বিদায়ের পর এবং ম্যানুয়েল উগার্তের দীর্ঘমেয়াদি চোটে নতুন মিডফিল্ডার খুঁজছে ইংলিশ জায়ান্টরা। সেই তালিকার অন্যতম শীর্ষ নাম এখন বুয়াদ্দি।

 

অন্যদিকে, ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, আর্সেনাল এবং জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখও নিয়মিত পর্যবেক্ষণ করছে মরক্কো বংশোদ্ভূত এই প্রতিভাবান ফুটবলারকে। ইউরোপীয় ফুটবলে ভবিষ্যতের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচনা করা হচ্ছে তাকে।

 

তবে বুয়াদ্দির ব্যক্তিগত পছন্দের তালিকায় রয়েছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। যদিও বর্তমান স্কোয়াডে বড় কোনো পরিবর্তন না এলে চলতি গ্রীষ্মে পিএসজির তাকে দলে নেওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।