NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬ | ১৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ ভেঙে দেওয়া হলো নিউজিল্যান্ডের পার্লামেন্ট টিভির অভিজ্ঞতায় বিমান কন্ট্রোল করেছিলেন প্লাম্বার, বীরত্ব দেখান ডেন্টিস্ট সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো
Logo
logo

রানির মৃত্যুর শোক সামলে উড়ল ইংল্যান্ড


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৩৪ এএম

>
রানির মৃত্যুর শোক সামলে উড়ল ইংল্যান্ড

গোটা ব্রিটেন জুড়েই শোকের আবহ। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকের চাদর দেশটিতে। এরমধ্যে পাঁচ দিনের ওভাল টেস্ট কমিয়ে করা হয় তিন দিনে। তারপরও ফল আসল এই টেস্টে। তিন দিনের খেলাতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উড়ল ইংল্যান্ড। 

প্রথম দুই দিন একটি বলও ওভালে গড়ায় নি বৃষ্টি আর রানির মৃত্যুর শোকে। কিন্তু তৃতীয় দিনে শুরু হয় উইকেট পতনের মিছিল। মোট ১৭ উইকেট পতনেই ম্যাচের বাঁক পাল্টে যায়। চতুর্থ দিন শেষেই দক্ষিণ আফ্রিকার হার নিশ্চিত হয়ে যায়। আজ সোমবার পঞ্চম দিনে জয়ের আনুষ্ঠানিকতাটুকুই সেরেছে স্বাগতিকরা। 

ওভালে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে স্বাগতিকদের জয় ৯ উইকেটে। ৩ ম্যাচের সিরিজটি তারা জিতল ২-১ ব্যবধানে।

১৩০ রানের লক্ষ্য সামনে নিয়ে নেমে চতুর্থ দিনই জয়ের পথ করে নেয় ইংল্যান্ড। পঞ্চম ও শেষ দিন তাদের প্রয়োজন ছিল মাত্র ৩৩ রান। সেই সংগ্রহটা প্রথম সেশনে ৩৩ বলেই করে নেয় তারা।

প্রথম ইনিংসে ৫ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ইংলিশ ক্রিকেটার অলিভার রবিনসন। ব্যাট হাতে ১৪৯ রান ও বল হাতে ১০ উইকেট নিয়ে সিরিজ সেরা অধিনায়ক বেন স্টোকস। ইংল্যান্ড দলটির নতুন কোচ ব্রেন্ডান ম্যাককালাম ও নতুন অধিনায়ক স্টোকসের নেতৃত্বে খেলা সবশেষ সাত টেস্টের ছয়টি জয় নিয়ে ছাড়ল মাঠ।

এদিকে লর্ডসে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১২ রানে জিতে এগিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৮৫ রানে জিতে ইংলিশরা। সিরিজ নির্ধারণী ওভাল টেস্টেও বাজিমাত তাদের। 

সংক্ষিপ্ত স্কোর-

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১১৮/১০
ইংল্যান্ড ১ম ইনিংস: ১৫৮/১০
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ১৬৯/১০
ইংল্যান্ড ২য় ইনিংস: ২২.৩ ওভারে ১৩০/১ (লিস ৩৯, ক্রলি ৬৯*, পোপ ১১*; রাবাদা ১১-১-৫৭-১, ইয়ানসেন ৭.৩-০-৪০-০, নরকিয়া ৪-০-২৭-০)

ফল: ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী

ম্যাচসেরা: অলিভার রবিনসন
সিরিজসেরা: বেন স্টোকস ও কাগিসো রাবাদা

সিরিজ: তিন টেস্টের সিরিজ ২-১ ব্যবধানে জয়ী ইংল্যান্ড