NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

দেশে ফিরলেন স্পিকার


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ১০:০০ এএম

>
দেশে ফিরলেন স্পিকার

উজবেকিস্তান সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

রোববার (১১ সেপ্টেম্বর) এ তথ্য জানান সংসদ সচিবালয়ের গণসংযোগ পরিচালক মো. তারিক মাহমুদ।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উজবেকিস্তান সফর শেষে ঢাকা পৌঁছেছেন। উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত উইমেন স্পিকার্স অব পার্লামেন্টের ১৪ তম সামিটের এড্রেসিং দ্যা রিস্কস অব দ্যা পোস্ট প্যানডেমিক গ্লোবাল রিকভারি, প্রিভেন্টিং টেক-রিলেটেড রিস্কস অ্যান্ড প্রিজার্ভিং হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি ইন এ হাই-টেক ওয়ার্ল্ড ইত্যাদি বিভিন্ন সেশনে অংশগ্রহণ শেষে স্পিকার বিকেলে ঢাকা পৌঁছেছেন।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা স্পিকারকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।