NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ৪, ২০২৬ | ১৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বে অব বেঙ্গল কনভারসেশন শুরু, বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি বিষাক্ত ইনজেকশনেও বেঁচে গেলেন নারী, এখন কী হবে শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও খোয়াল বাংলাদেশ ‘জেলার ২’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে গেল ‘ওম’ রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের
Logo
logo

বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪


খবর   প্রকাশিত:  ০৪ জুন, ২০২৬, ০৯:০৬ এএম

বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

ইয়ানূর রহমান : যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে বেনাপোলের চেকপোস্ট বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হয়েছে বলে এনসিপির দলীয় সূত্রে জানা গেছে।

আহতদের মধ্যে রয়েছে- ছাত্রশক্তির নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তির নেতা রুপম আহসান অর্নব প্রমুখ।

এনসিপির দাবি, হামলার সময় গাড়িবহরে থাকা দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ কেন্দ্রীয় নেতারা নিরাপদে রয়েছে এবং তাদের কোনো শারীরিক ক্ষতি হয়নি।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ জানান, বেনাপোলের সাদিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কথিত পুশইন প্রচেষ্টার প্রতিবাদে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যায়। প্রতিনিধি দলে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, “সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শন শেষে গাড়িতে ওঠার সময় কিছু যুবক ডিম নিক্ষেপ করে। পরে প্রতিনিধি দলের দুটি গাড়ি বেনাপোল বাজারে পৌঁছালে হামলার শিকার হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।”

তবে হামলার সঙ্গে কারা জড়িত ছিল বা কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে বেনাপোল সীমান্তের সাদিপুর-রঘুনাথপুর এলাকার মাঠসংলগ্ন সীমান্তে ১০ থেকে ১২ জন নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়। সেই পরিস্থিতি সরেজমিনে দেখতে এনসিপির প্রতিনিধি দল সীমান্ত এলাকায় যায়।

সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে সাদিপুর চেকপোস্ট সংযোগ সড়কের মোড়ে আগে থেকে অবস্থান নেওয়া একদল ব্যক্তি তাদের গাড়িবহরে হামলা চালায়।

ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। গাড়িবহরটি যশোরের উদ্দেশে বেনাপোল ত্যাগ করে।

এ বিষয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছি। তবে আল্লাহর রহমতে আমরা সবাই নিরাপদ আছি।”#