NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ৪, ২০২৬ | ১৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বে অব বেঙ্গল কনভারসেশন শুরু, বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি বিষাক্ত ইনজেকশনেও বেঁচে গেলেন নারী, এখন কী হবে শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও খোয়াল বাংলাদেশ ‘জেলার ২’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে গেল ‘ওম’ রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের
Logo
logo

‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়


খবর   প্রকাশিত:  ৩০ মে, ২০২৬, ০৯:০৫ এএম

‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

দেশ-বিদেশে আলোচনা-সমালোচনার মধ্যে অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর কোরবানির বদলে ঠাঁই হয়েছে জাতীয় চিড়িয়াখানায়। দেয়ালবন্দি মহিষকে দেখতে ঈদুল আজহার দ্বিতীয় দিনে জাতীয় চিড়িয়াখানায় শিশু-কিশোরসহ দর্শনার্থীদের তীব্র ভিড়।

কেউ ছবি তুলেছেন আবার কেউ দূর থেকে সেলফি তুলছেন। এখন চিড়িয়াখানান মূল আকর্ষণ  হয়ে উঠেছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

 


শুক্রবার সরেজমিনে দেখা যায়, তীব্র আর ভ্যাপসা গরম উপেক্ষা করে সকাল ১০টা থেকেই ভিড় বেড়েছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। তবে অনেকের মুখেই চিড়িয়াখানার কর্মীদের বলতে শোনা যাচ্ছিল, ট্রাম্প কোন দিকে।

চিড়িয়াখানার কর্মীরাও দেখিয়ে দিচ্ছেন।

 

বাউন্ডারির বাইরে থেকে দর্শনার্থীরা ছবি তুলছেন, ট্রাম্প বলে ডাকছেন, কেউ কেউ দুষ্টামির ছলে একে অপরকে বলছেন, ‘ট্রাম্পকে দেখে আমেরিকার ভিসা পাক্কা!’

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, মূলত মহিষটি প্রদর্শনের জন্য নিয়ে আসা না হলেও নির্দিষ্ট দূরত্বে থেকে দর্শনার্থীরা অবশ্যই দেখার সুযোগ পাচ্ছেন।