NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচের পরিকল্পনা সরকারের


খবর   প্রকাশিত:  ২৬ মে, ২০২৬, ১০:০৫ এএম

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচের পরিকল্পনা সরকারের

আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচের পরিকল্পনা করছে সরকার। ঈদুল আজহার পর প্রতিটি আন্তঃনগর ট্রেনে কোচ দেওয়ার পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

 

৬৫ বছরের ওপরে, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মেট্রো রেলে ২৫ শতাংশ ছাড়ের কার্ড উদ্বোধন অনুষ্ঠানে আজ সোমবার এ পরিকল্পনার কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ঈদের সময় নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার নির্দেশ দিয়েছেন। চট্টগ্রাম ও সিলেটের দুটি কোচে আজ থেকে নারীরা আলাদা যাত্রা করতে পারবেন। এ ছাড়া ঈদের পর প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

 

প্রবীণ ও প্রতিবন্ধীদের মতো শিক্ষার্থীদেরও মেট্রো রেলে কার্ড দেওয়ার পরিকল্পনা আছে সরকারের। আন্তঃনগর ট্রেনেও শিক্ষার্থীদের ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানান মন্ত্রী।