NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

সোলার প্যানেলের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ২৪ মে, ২০২৬, ০৯:০৫ এএম

সোলার প্যানেলের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত

চট্টগ্রাম: বাংলাদেশে সোলার প্যানেল ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের ওপর বিদ্যমান আমদানি করের ফলে নবায়নযোগ্য জ্বালানির প্রযুক্তি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ ও নবায়নযোগ্য জ্বালানি খাতের সংগঠকরা এ অবস্থায় সোলার প্রযুক্তির প্রসার বাধাগ্রস্ত হচ্ছে এবং দেশের জ্বালানি নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে বলে মত দেন তারা

 

এই প্রেক্ষাপটে সোলার প্যানেল ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের ওপর থেকে কর প্রত্যাহারের দাবিতে আজ ২৩ মে ২০২৬ তারিখে চট্টগ্রাম এক পদযাত্রা ও মানববন্ধনের আয়োজন করে আইএসডিই বাংলাদেশ, ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট চট্টগ্রাম, ক্লিন (CLEAN) এবং বিডাব্লিউজিইডি (BWGED)

 

সমাবেশে বক্তারা বলেন, দেশে জ্বালানি সংকট ক্রমেই তীব্র আকার ধারণ করছে আমদানিনির্ভর গ্যাস, কয়লা ও তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের কারণে বিদ্যুৎ খাতে ব্যয় ও ভর্তুকি বেড়েই চলেছেএকদিকে সরকার গ্রাহকদের চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহে হিমসীম খাচ্ছে অন্যদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও বিদ্যুৎ বিতরণ কোম্পানীগুলো আবারও প্রায় ২১ শতাংশ বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রস্তাব করেছে, যা সাধারণ জনগণের ওপর মরার ওপর খারার ঘাঁ এর মতো নতুন অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে

 

বক্তারা আরও বলেন, এই পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে রুফটপ সোলার হতে পারে টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধান কিন্তু উচ্চ আমদানি শুল্ক ও করের কারণে সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে ফলে সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও মধ্যবিত্ত পরিবার সোলার প্রযুক্তি ব্যবহারে আগ্রহী হলেও তা বাস্তবায়ন করতে পারছেন না

 

তারা অবিলম্বে সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট সকল যন্ত্রাংশের ওপর থেকে কর ও শুল্ক প্রত্যাহারের দাবি জানান পাশাপাশি আগামী জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ প্রণোদনা, কর অবকাশ ও সহজ ঋণ সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান

 

ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদশ‘র নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, সংপ্তকের পরিচালক অগ্রদুত দাস গুপ্ত, অধিকার চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী ওসমান জাহাঙ্গীর, সাংবাদিক গোলাম সরওয়ার, অ্যাডভোকেট প্রনব কুমার বিশ্বাস, যুব ক্যাব চট্টগ্রাম মগহানগরের সভাপতি আবু হানিফ নোমান, আইএসডিই এর কর্মসুচি কর্মকর্তা রাইসুল ইসলাম, আবদুল মান্নান জিহাদ, পরিবেশ কর্মী ফয়েজ উদ্দীন, করিমুল ইসলাম, লাবিবা তাবাস্সুম, প্রতিভা চকমা, আইএসডিই বাংলাদেশ এর ক্যাম্পেইন ও এডভোকেসী কর্মকর্তা মোঃ রাসেল উদ্দীনসহ বি।ভিন্ন পরিবেশকর্মী, তরুণ শিক্ষার্থী, নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন