NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬ | ১৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ ভেঙে দেওয়া হলো নিউজিল্যান্ডের পার্লামেন্ট টিভির অভিজ্ঞতায় বিমান কন্ট্রোল করেছিলেন প্লাম্বার, বীরত্ব দেখান ডেন্টিস্ট সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো
Logo
logo

বার্সার খেলা দেখতে এসে গ্যালারিতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দর্শক


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৪, ০৬:৫৫ এএম

>
বার্সার খেলা দেখতে এসে গ্যালারিতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দর্শক

কাদিজের মাঠে বার্সেলোনা তখন জয়ের প্রহর গুনছিল, তখনই হুট করে ম্যাচটা বন্ধ হয়ে গেল। গ্যালারি থেকে খবর এল, খেলাটি দেখতে আসা এক দর্শক রীতিমতো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণেই চলে গেছেন। যে কারণে বার্সা-কাদিজের ম্যাচটা স্থগিত ছিল বেশ কিছুক্ষণ। 

কাদিজের বিপক্ষে শেষ চার ম্যাচে জয় ছিল না বার্সার। গেল এপ্রিলে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পেই হেরে বসেছিল ১-০ গোলে, যাতে ৮ ম্যাচের জয়রথ থেমেছিল জাভি হার্নান্দেজের দলের। সেই দলের মাঠে বার্সাকে আজ গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৫৫ মিনিট পর্যন্ত। পাবলো গাভির পাস থেকে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের গোলে স্বস্তি ফেরে কাতালান শিবিরে। এর দশ মিনিট পর বদলি হিসেবে নামা রবার্ট লেভান্ডভস্কি ও গোল করলে জয়ের অনিশ্চয়তাই কেটে যায় বার্সার। 

তবে ম্যাচের ৮২ মিনিটে ঘটল সেই ঘটনা। গ্যালারিতে উপস্থিত এক দর্শক অসুস্থ হয়ে পড়েন, যে কারণে বন্ধ হয়ে যায় খেলা। স্বাগতিক গোলরক্ষক লেদেসমা শিগগিরই মেডিক্যাল কিট এগিয়ে দেন সেই দর্শককে। যার ফলে ধারণা করা হচ্ছিল, সেই দর্শক হার্ট অ্যাটাকের শিকারই হয়েছিলেন।  মাঠে থাকা খেলোয়াড়দের চোখেমুখে তখন ছিল শঙ্কা, বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাউহো তো মাথা নুইয়ে প্রার্থনাতেই বসে গিয়েছিলেন! 

খেলা এইসময় বন্ধ থাকে প্রায় ২০ মিনিটের মতো সময়। এক পর্যায়ে খেলোয়াড়দের মাঠ ছাড়ারই নির্দেশ দেওয়া হয়। এর কিছু পরেই আবার খেলা ফিরেছে মাঠে। গোলস্কোরার লেভার দুই অ্যাসিস্টে দুই গোল করেন আনসু ফাতি আর উসমান দেম্বেলে, তাতে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। যদিও গ্যালারিতে অসুস্থ হয়ে পরা সেই ভক্তের পরবর্তী অবস্থা সম্পর্কে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ।