NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’, দ্য টেলিগ্রাফের খবর


খবর   প্রকাশিত:  ২৩ মে, ২০২৬, ১০:০৫ এএম

বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’, দ্য টেলিগ্রাফের খবর

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন পশুর হাট ও খামারে যখন বাহারি নামের গরু-মহিষ নিয়ে চলছে আলোচনা, তখন নারায়ণগঞ্জে ব্যতিক্রমধর্মী এক মহিষ নজর কেড়েছে বিশ্ব সংবাদমাধ্যমেও। চেহারা ও স্টাইলের অদ্ভুত মিলের কারণে ‘ডোনাল্ড ট্রাম্প’ নাম পাওয়া মহিষটি নিয়ে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফও।

 

 

টেলিগ্রাফ তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, “বাংলাদেশ টু স্যাক্রিফাইস ‘ডোনাল্ড ট্রাম্প’ দ্য অ্যালবিনো বুল।” 

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্মে থাকা এই মহিষটির ওজন ৭০০ কেজিরও বেশি। বিরল এলভিনো জাতের হওয়ায় এর গায়ের রং গোলাপি আভাযুক্ত সাদা। 

তবে সবচেয়ে বেশি আকর্ষণ তৈরি করেছে মাথার সামনের দিকের স্টাইলিশ পশম, যা অনেকের কাছেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচিত হেয়ারস্টাইলের কথা মনে করিয়ে দেয়।

 

 

সেই মিল থেকেই মজার ছলে রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’ নামটি। পরে সেটিই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

খামারের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, শুরুতে পরিবারের সদস্য ও পরিচিতজনদের মধ্যেই নামটি নিয়ে হাস্যরস চলছিল। কিন্তু মহিষটির ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর এটি দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন।