NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

অঞ্জন দত্তের নামে প্রযোজকের মামলা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:৫৯ এএম

>
অঞ্জন দত্তের নামে প্রযোজকের মামলা

কলকাতার নন্দিত পরিচালক ও গায়ক অঞ্জন দত্ত ২০২১ সালের নিজের কালজয়ী গান ‘বেলা বোস’ নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দেন। সিনেমাটির প্রযোজক হিসেবে রানা সরকারের কাছ থেকে অগ্রিম অর্থ নিয়ে চুক্তিবদ্ধও হন।

কিন্তু এবার এই সিনেমা নিয়ে আইটি জটিলতা তৈরি হলো। অঞ্জন দত্ত ও তার পুত্র নীল দত্তের বিরুদ্ধে মামলা করেছেন প্রযোজক। ক্ষতিপূরণ হিসাবে বাবা ও ছেলের কাছ থেকে ৫৭ লাখ রুপি দাবি করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমকে জানায়, প্রযোজক রানা সরকারের দাবি, তার সঙ্গে চুক্তি ভঙ্গ করে অঞ্জন দত্ত অন্য প্রযোজকের সঙ্গে সিনেমাটি করছেন। সেই খবর পাওয়া মাত্রই তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

এই নিয়ে রানা সরকার বলেন, ‘‘আমার সঙ্গে অঞ্জন দত্তের ‘বেলা বোস’ সিনেমাটি করার কথা ছিল। সিনেমার কথা পুরোপুরি চূড়ান্ত করে আমার থেকে এই সিনেমার জন্য অগ্রিমও নেন তিনি। কিন্তু এরপর হঠাৎ সিনেমাটি করবেন না বলেন। পরে শুনি অন্য প্রযোজনা সংস্থার সঙ্গে তিনি এটি করার চেষ্টা করছেন। এই সিনেমার জন্য আমার ক্ষতি হয়েছে, আমি ক্ষতিপূরণ হিসাবে তাদের কাছ থেকে ৫৭ লাখ রুপি টাকা দাবি করছি। ’’

তিনি আরও জানান, শুরুতে আইনি নোটিশ পাঠালেও কোনো উত্তর দেননি অঞ্জন দত্ত। তারপরই আদালতের দ্বারস্থ হন।

এদিকে এই প্রযোজকের আবেদনে আলিপুর জেলা আদালত ‘বেলা বোস’ নির্মাণের উপর স্থগিতাদেশ দিয়েছেন। বিষয়টি নিয়ে এখনো কোনো ধরনের মন্তব্য করেননি বাপ-ছেলে অঞ্জন দত্ত ও নীল দত্ত।