NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২, ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস?
Logo
logo

‘ড্রাগন’-এর ফার্স্ট লুকে ভয়ংকর রূপে হাজির এনটিআর


খবর   প্রকাশিত:  ২২ মে, ২০২৬, ০৮:০৫ এএম

‘ড্রাগন’-এর ফার্স্ট লুকে ভয়ংকর রূপে হাজির এনটিআর

অবশেষে প্রকাশ্যে এলো বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ড্রাগন’-এর ফার্স্ট লুক। ‘কেজিএফ’ ও ‘সালার’খ্যাত পরিচালক প্রশান্ত নীল তাঁর নতুন সিনেমায় জুনিয়র এনটিআরকে হাজির করেছেন এক ভয়ংকর ও রোমাঞ্চকর রূপে।

সিনেমায় তাঁর চরিত্রের নাম ‘লুগার’, যিনি আফগান ট্রেডিং কম্পানির প্রধান ঘাতক।

 

চার মিনিট ২৮ সেকেন্ডের টিজারে শুধু মূল চরিত্র নয়, সিনেমার অন্ধকার ও সহিংস জগতেরও পরিচয় তুলে ধরা হয়েছে। শুরু থেকেই অ্যাকশন, রহস্য আর উত্তেজনায় ভরপুর ছিল ফার্স্ট লুক।

টিজারে দেখা যায়, রক্তমাখা তলোয়ার হাতে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন জুনিয়র এনটিআর।

তার ভয়ংকর উপস্থিতি এবং সংলাপ ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

জুনিয়র এনটিআরের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (২০ মে) রাত ১২টায় প্রকাশ করা হয়েছে এই লুক। ফলে ভক্তদের জন্য এটি যেন বাড়তি চমক হয়ে এসেছে।

বিগ বাজেটের এই সিনেমায় জুনিয়র এনটিআর ছাড়া আরো অভিনয় করছেন অনিল কাপুর, রুক্মিণী বসন্ত, বিজু মেনন, খুশবু সুন্দর, গুরু সোমাসুন্দরম, রাজীব কানাকালা, আশুতোষ রানা, অংশুমান পুষ্কর ও সিদ্ধান্ত গুপ্তাসহ আরো অনেকে।

 

সিনেমাটিতে অনিল কাপুরকে দেখা যাবে রঘুবীর রাঠোর চরিত্রে, যিনি নারকোটিক্স ব্যুরোর প্রধান। আর নায়িকা হিসেবে অভিনয় করছেন রুক্মিণী বসন্ত।

মাইথ্রি মুভি মেকার্স ও এনটিআর আর্টস প্রযোজিত ‘ড্রাগন’ মুক্তি পাবে ২০২৭ সালের ১১ জুন।